• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইরানি বিজ্ঞানীরা এখন নেতানিয়াহুকে দেখিয়ে দেবেনঃ আব্বাস আরাগচি

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘ইরানি বিজ্ঞানীরা এখন নেতানিয়াহুকে দেখিয়ে দেবেন, তারা কী করতে সক্ষম।’

এক্সে (পূর্বে টুইটার) দেওয়া এক পোস্টে আরাগচি বলেন, ‘প্রায় দুই বছর আগে নেতানিয়াহু গাজায় বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। ফলাফল— সামরিক ব্যর্থতা, যুদ্ধাপরাধের জন্য গ্রেপ্তারি পরোয়ানা এবং হামাসে নতুন ২ লাখ সদস্য যোগ দেওয়া।’

তিনি আরও বলেন, ‘নেতানিয়াহুর স্বপ্ন ছিল ইরানে ৪০ বছরের শান্তিপূর্ণ পারমাণবিক অর্জনকে মুছে ফেলার। কিন্তু যারাই শহীদ হয়েছেন, তাদের প্রত্যেকেই শতাধিক দক্ষ শিক্ষার্থী রেখে গেছেন। এবার তারাই দেখাবেন নেতানিয়াহুকে তারা কী করতে পারে।’ খবর মেহের নিউজের।

পররাষ্ট্রমন্ত্রী আরও দাবি করেন, ‘ইরানের বিরুদ্ধে যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি ইসরায়েল। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের গোপন সামরিক ঘাঁটিগুলো ধ্বংস হয়ে যাওয়ার পর, নেতানিয়াহু দৌড়ে ‘বাবার’ (যুক্তরাষ্ট্রের) কাছে ছুটে যান। এখন তিনি আমেরিকাকে নির্দেশ দিচ্ছেন কী বলা বা করা উচিত, যেন তিনি ওয়াশিংটনের নিয়ন্ত্রক।’

আরাগচি প্রশ্ন তোলেন, ‘নেতানিয়াহু কী ধরণের অহংকারে ভুগছেন? তিনি কি কিছু খাচ্ছেন? আর না খেলে, তাহলে মোসাদ (ইসরায়েলি গোয়েন্দা সংস্থা) কীভাবে হোয়াইট হাউসকে নিয়ন্ত্রণ করছে?’

মন্তব্য (০)





image

দেশে ফিরে নিজ দলেই তোপের মুখে নেপালের সাবেক প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : নেপালি কংগ্রেসের নেতৃত্ব নিয়ে চলমান বিরোধ নতুন ...

image

ইরান ঘিরে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম

নিউজ ডেস্ক : ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ায় শুক্...

image

লেবানন ও গাজা থেকে সেনা সরাবে না ইসরাইল

নিউজ ডেস্ক : দক্ষিণ লেবানন ও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাই...

image

লেবাননে সেনা রেখে দেবে ইসরাইল, মানছে না যুক্তরাষ্ট্রের আপ...

নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...

image

পরাজয় লুকাতে ইরানে বড় হামলা চালাবেন ট্রাম্প?

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...

  • company_logo