ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা আহসান হাবিব পাভেল(২৯) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আহসান হাবিব পাভেল উপজেলার বুড়িবুড়ি ইউনিয়নের ফকির মোহাম্মদ গ্রামের সাহেবর হোসেনের ছেলে। পাভেল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উলিপুর উপজেলা শাখার যুগ্ম সাধারন সম্পাদক ছিলেন।
পুলিশ জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুড়াবুড়ি বাজার থেকে পাভেলকে গ্রেপ্তার করা হয়। তিনি ফ্যাসিস্ট আওয়ামীলীগের লিফলেট বিতরণ, বিশৃঙ্খলা ও নাশকতার পরিকল্পনা করে আসছিলো। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের তুলে নিয়ে মারধরের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে রোববার (১৩ জুলাই) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আহসান হাবিব পাভেলকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদকঃ দেশে পারফিউম ব্যবসার আড়ালে সবচেয়ে বড় হুন্ডি তৎপরতার প্...
নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মা...
নিউজ ডেস্কঃ স্মার্ট টেকনোলজিস এর ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ...
নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...
নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

মন্তব্য (০)