ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচনে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে কীভাবে থাকবে সে বিষয়ে আলোচনা হয়েছে। একইসাথে প্রধান উপদেষ্টা ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের সকল প্রস্তুতি শেষ করার কথা বলেছেন বলেও জানান শফিকুল আলম।
বুধবার (৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় নির্বাচন বিষয়ে প্রস্তুতি বিষয়ক ব্রিফিংয়ে প্রেস সচিব আরও বলেন, নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা সংক্রান্ত সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে শেষ করতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নির্দেশ দিয়েছেন।
তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে আগামী কয়েক মাস আইনশৃঙ্খলা বাহিনী আরও তৎপর হবে। এছাড়া নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লাখ সদস্য মোতায়েন করা হবে। পুলিশের মনোবল বাড়াতে তাদের ইনটেনসিভ প্রশিক্ষণও দেয়া হবে বলেও জানান তিনি।
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আম...
নিউজ ডেস্কঃ জাতীয় সংসদ কক্ষেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ...
নিউজ ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম ...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শুধু একটি দিবস...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমাদের সব আয়োজ...

মন্তব্য (০)