• লিড নিউজ
  • জাতীয়

গরম নিয়ে যে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ পেরিয়ে যাচ্ছে আষাঢ়ের ১৮ দিন। এখনও দেখা নেই কাঙ্ক্ষিত বৃষ্টির। এর মধ্যেই চলতি মাসে আরও তিন থেকে সর্বোচ্চ পাঁচটি তাপপ্রবাহের আভাস দিলো বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুধু তাই নয়, বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে বেশ কয়েকটি লঘুচাপ, যার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে কয়েকটি। ফলে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের দেখা মিলতে পারে উপকূলীয় অঞ্চলে।

বুধবার (২ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. মমিনুল ইসলামে স্বাক্ষরিত দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানানো হয়েছে এসব তথ্য।

পূর্বাভাস অনুযায়ী, চলতি জুলাই মাসে দেশের ওপর দিয়ে বয়ে যেতে পারে তিন থেকে সর্বোচ্চ পাঁচটি মৃদু (৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস) ধরনের তাপপ্রবাহ। 

এ ছাড়া এ মাসে বঙ্গোপসাগরে ৪ থেকে ৬টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, এর মধ্যে এক থেকে তিনটি নিম্নচাপে পরিণত হতে পারে। তবে, নেই বন্যার কোনো আশঙ্কা।

পূর্বাভাসে আরও জানানো হয়েছে, দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে এ মাসে। বজ্রসহ বৃষ্টি হতে পারে ১০ থেকে ১২ দিন।

 

মন্তব্য (০)





image

বৈষম্যহীন ও দক্ষ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আম...

image

প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার কুশল বিনিময়

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদ কক্ষেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ...

image

নতুন প্রজন্মকে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ করে গড়ে ত...

নিউজ ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম ...

image

বছরে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়তে হবে: প্রধানমন...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শুধু একটি দিবস...

image

শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমাদের সব আয়োজ...

  • company_logo