ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। তার আগে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার জুলাই-আগস্টে সারাদেশে গণহত্যা চালায়। সেই গণহত্যার সঙ্গে সংশ্লিষ্ট সবার বিচার দাবি করেছেন স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ।
বুধবার (৯ জুলাই) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ দাবি তোলেন।
তাজউদ্দীনপুত্র শেখ হাসিনা সরকারের গণহত্যা নিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির অনুসন্ধানী প্রতিবেদন ‘দ্য ব্যাটল ফর বাংলাদেশ: ফল অব শেখ হাসিনা’ শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সেই সাহসী যোদ্ধাদের, যারা তাদের প্রাণের বিনিময়ে বাংলাদেশকে স্বৈরশাসনের হাত থেকে মুক্ত করেছে- এই গণহত্যার জন্য দায়ী সকলের বিচার করতেই হবে।
নিউজ ডেস্ক : ঋণখেলাপির দায়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্...
নিউজ ডেস্ক : ঋণখেলাপি হওয়ায় চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসন থেকে...
নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যানবাহন চালা...
ময়মনসিংহ প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মা...
নিউজ ডেস্ক : জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ন...

মন্তব্য (০)