• রাজনীতি

একপাক্ষিক ইতিহাস জুলাইয়ের শক্তিকে বিভক্ত করবে: রাশেদ খান

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জুলাইকে সত্য ও সততার ওপর বাঁচিয়ে রাখতে হবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেন, মিথ্যা ও একপাক্ষিক ইতিহাস জুলাইয়ের শক্তিকে বিভক্ত করবে।

বুধবার রাশেদ খান তার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ মন্তব্য করেন।

পোস্টে রাশেদ খান লেখেন , জুলাই সনদ... ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ২০২৪ সালে আবারও ৩০ শতাংশ কোটা ফিরিয়ে আনার ষড়যন্ত্রের প্রতিবাদে ‘১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবি’তে আন্দোলন শুরু হয়।

‘এরপর হাসিনার নির্দেশনায় পুলিশ গুলি চালিয়ে নির্বিচারে মানুষ হত্যা শুরু করলে হত্যার প্রতিবাদে জনগণ রাজপথে গণঅভ্যুত্থান রচিত হয়।’

তিনি লেখেন, এখন জুলাই সনদ চাওয়া হচ্ছে। বিষয়টি ইতিবাচক। কিন্তু ইতোপূর্বে যে খসড়া জুলাই সনদ উপদেষ্টাদের পক্ষ থেকে রাজনৈতিক দলকে দেওয়া হয়েছিলো, সেখানে ‘কোটা সংস্কার আন্দোলন’ শব্দ পর্যন্ত রাখা হয়নি।

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, ইতিহাসকে নিজেদের মতো তৈরি করার একটা প্রচেষ্টা সেখানে ছিল। যা প্রতারণা ও ইতিহাস বিকৃতির শামিল। জুলাই সনদে ধারাবাহিক সংগ্রামের প্রকৃত ইতিহাস থাকতে হবে। হাসিনার বিরুদ্ধে একটা দীর্ঘ সংগ্রামের শেষ পরিণতি লাভ করে জুলাই মাসে।

রাশেদ খান বলেন, এই জুলাইকে সত্য ও সততার ওপর বাঁচিয়ে রাখতে হবে। মিথ্যা ও একপাক্ষিক ইতিহাস জুলাইয়ের শক্তিকে বিভক্ত করবে।

মন্তব্য (০)





image

যে কারণে বিএনপি নেতা আসলাম চৌধুরীর এমপি পদে প্রার্থিতা বা...

নিউজ ডেস্ক : ঋণখেলাপির দায়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্...

image

শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আপিল বিভাগ

নিউজ ডেস্ক : ঋণখেলাপি হওয়ায় চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসন থেকে...

image

কুচি কুচি করে কাটার পরে বলেন, আসুন ঐক্যবদ্ধভাবে দেশটা চাল...

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যানবাহন চালা...

image

যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক

ময়মনসিংহ প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মা...

image

সাবেক এমপি নুর মোহাম্মদ আটক

নিউজ ডেস্ক : ‎জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ন...

  • company_logo