• লিড নিউজ
  • আন্তর্জাতিক

যে কারনে পাকিস্তানকে প্রশংসায় ভাসালেন ইরানের সেনাপ্রধান

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে ফোন করেছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আবদুর রহিম মুসাভি। ফোনালাপে তিনি ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ‘সাহসী অবস্থানের’ জন্য ইসলামাবাদকে প্রশংসায় ভাসিয়েছেন তিনি।

রোববার (২৯ জুন) রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন। 

গত ১৩ জুন ইরানের ওপর বর্বর সামরিক আগ্রাসন শুরু করে ইসরায়েল। ওই হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীদের টার্গেট করে হত্যা করা হয়। প্রাণ হারায় বেসামরিক নাগরিক, নারী ও শিশুরাও। 

এই সংকটকালে ইহুদিবাদী শাসনব্যবস্থার বিনা উস্কানিতে আক্রমণের নিন্দা জানিয়ে পাকিস্তানের জনগণ যে ‘সাহসী অবস্থান’ নিয়েছিল, তার জন্য ধন্যবাদ জানান ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আবদুর রহিম মুসাভি। ১৩ জুন থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় তেহরানের পাশে থাকার জন্য  ইসলামাবাদকে পূর্ণ কৃতিত্ব দেন তিনি। 

ফোনালাপে জেনারেল মুসাভি আরও বলেন, এই ১২ দিনের আগ্রাসন চলাকালীন ‘ইসরায়েলকে সহায়তায় কোনো ঘাটতি রাখেনি’ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। যুক্তরাষ্ট্রের পাশাপাশি আরও কয়েকটি পশ্চিমা দেশও ইসরায়েলকে সহায়তা দিয়েছে।

কিন্তু, এমন পরিস্থিতিতে ইসলামাবাদ ইরানকে যে সমর্থন দিয়েছে, তার জন্য পাকিস্তান সরকারের প্রশংসা করেছেন ইরানের সেনাপ্রধান। 
 
তিনি বলেন, যদিও এই যুদ্ধে আমরা কিছু ক্ষতির সম্মুখীন হয়েছি—বিশেষ করে যুদ্ধের শুরুতেই আমাদের কয়েকজন দক্ষ ও শীর্ষ সেনা কর্মকর্তার মৃত্যুর ঘটনা ঘটেছে। তবুও আমরা শত্রুর লক্ষ্যপূরণে বাধা দিতে সক্ষম হয়েছি; এমনকি এমন পরিস্থিতি তৈরি করেছি, তারা নিজেরাই অস্ত্রবিরতির অনুরোধ জানাতে বাধ্য হয়েছে। 

 

মন্তব্য (০)





image

দেশে ফিরে নিজ দলেই তোপের মুখে নেপালের সাবেক প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : নেপালি কংগ্রেসের নেতৃত্ব নিয়ে চলমান বিরোধ নতুন ...

image

ইরান ঘিরে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম

নিউজ ডেস্ক : ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ায় শুক্...

image

লেবানন ও গাজা থেকে সেনা সরাবে না ইসরাইল

নিউজ ডেস্ক : দক্ষিণ লেবানন ও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাই...

image

লেবাননে সেনা রেখে দেবে ইসরাইল, মানছে না যুক্তরাষ্ট্রের আপ...

নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...

image

পরাজয় লুকাতে ইরানে বড় হামলা চালাবেন ট্রাম্প?

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...

  • company_logo