ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ যুব বাস্কেটবল বিশ্বকাপে ইসরায়েলের বিরুদ্ধে খেলতে অস্বীকৃতি জানিয়েছে জর্ডান। কয়েক সপ্তাহ ধরে চলা জল্পনা-কল্পনার পর জর্ডানের জাতীয় বাস্কেটবল দল আন্তর্জাতিক বাস্কেটবল ফেডারেশন (এফআইবিএ)-কে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে।
দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী, জর্ডান আজ ২০২৫ সালের অনূর্ধ্ব-১৯ বাস্কেটবল বিশ্বকাপে ইসরায়েলের বিরুদ্ধে কোনো দল মাঠে নামাবে না। এর ফলে ইসরায়েল স্বয়ংক্রিয়ভাবে জর্ডানের বিরুদ্ধে ২০-০ তে টেকনিক্যাল জয় পাবে। গত রাতে ইসরায়েল সুইজারল্যান্ডকে ১০২-৭৭ ব্যবধানে পরাজিত করেছে, অন্যদিকে জর্ডান ডোমিনিকান রিপাবলিকের কাছে হেরেছে।
ইসরায়েল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আমোস ফ্রিশম্যান জর্ডান দলের এই সিদ্ধান্তে দুঃখ প্রকাশ করে বলেছেন, "আমি আশা করেছিলাম, জর্ডানিয়ানরা খেলতে আসবে। আমি বিশ্বাস করি, খেলাধুলা জনগণ এবং সংস্কৃতির মধ্যে একটি সেতু, রাজনৈতিক ক্ষেত্র নয়।"
উল্লেখ্য, সম্প্রতি ইরানের ইসরায়েলে হামলায় জর্ডানের আকাশপথ ব্যবহারের অভিযোগ উঠেছিল। অন্যদিকে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইসরায়েলে পৌঁছানোর আগেই জর্ডান সেনাবাহিনী তা ভূপাতিত করে, যা মুসলিম বিশ্বে ক্ষোভের সৃষ্টি করে।
নিউজ ডেস্ক : ইরান ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য দোহা বৈঠকের দিকে...
নিউজ ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, সম...
নিউজ ডেস্ক : দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় গত সপ্তাহে জোড়া...
নিউজ ডেস্ক : ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপ-পররাষ্ট্রমন্...
নিউজ ডেস্ক : কাতারের রাজধানী দোহায় চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র...

মন্তব্য (০)