• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইরানে হামলা নিয়ে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানে ইসরায়েলের হামলা নিয়ে সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। আর্মেনিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মেহেদি সোবহানি এ তথ্য সামনে এনেছেন। তিনি বলেন, প্রতিবেশী বিভিন্ন দেশ থেকেও ইরানে হামলা চালানো হয়েছে। শনিবার (২৮ জুন) মেহের নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মেহদি সোবহানি দাবি করেছেন, ইসরায়েল-ইরান যুদ্ধের সময় ইরানে ব্যবহৃত কিছু ক্ষেপণাস্ত্র এবং মাইক্রো এয়ার ভেহিকল প্রতিবেশী দেশগুলোর ভূখণ্ড থেকে ইরানে প্রবেশ করেছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে।

তিনি বলেন, আমরা এমন কিছু প্রতিবেদন এবং গোয়েন্দা তথ্য পেয়েছি, যা ইঙ্গিত করে যে কিছু মাইক্রো এয়ার ভেহিকল আমাদের প্রতিবেশী কিছু দেশের ভূখণ্ড থেকে ইরানে প্রবেশ করেছে। এ কারণেই আমাদের প্রেসিডেন্ট আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপে বিষয়টি গুরুত্বসহকারে তদন্তের অনুরোধ করেছেন।

সোবহানি বলেন, আমরা এখন তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করছি। সেগুলো স্পষ্ট হলে আমরা প্রয়োজনীয় প্রতিক্রিয়া জানাব।

তিনি বলেন, ইসরায়েল আমাদের প্রতিবেশী দেশের ভূখণ্ডকে ব্যবহার করে হামলা করার সম্ভাবনাও রয়েছে। তবে আজারবাইজান আমাদের আশ্বস্ত করেছে যে, তারা কখনোই তাদের ভূখণ্ডকে ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে দেবে না।

তিনি আরও উল্লেখ করেন, ইসরায়েলি শাসকগোষ্ঠী কোনো আইন মেনে চলে না। তাদের দ্বারা যে কোনো ধরনের অপব্যবহার সম্ভব- এ সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

 

মন্তব্য (০)





image

ঢাকায় ভিডিও করে ‘দিল্লি’ বলে প্রচারকারীদের বি‘রু‘দ্ধে ব্য...

১

নিউজ ডেস্কঃ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ...

image

ইরানের হামলার ভয়ে ঘাঁটি থেকে তড়িঘড়ি করে বিমান সরাল যুক্তর...

২

নিউজ ডেস্কঃ ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের...

image

নেতানিয়াহু অধ্যায়ের সমাপ্তি, শপথ নিলেন ইসরায়েলের নতুন পার...

৩

নিউজ ডেস্কঃ জেরুজালেমে বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘ রা...

image

বিক্ষোভের মামলায় সাক্ষী মমতা, কালীঘাটের বাড়িতে পুলিশের নোটিশ

৪

নিউজ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল...

image

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা জানাল ভারত

৫

নিউজ ডেস্ক : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্প...

  • company_logo