ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলায় এক ভয়াবহ আত্মঘাতী হামলায় ১৩ জন সেনা নিহত ও ২৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১০ জন সামরিক, বাকি ১৯ জন বেসামরিক।
শনিবার প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলায় এ হামলা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এএফপি।
একজন স্থানীয় সরকারি কর্মকর্তা এএফপিকে জানান, ‘এক আত্মঘাতী হামলাকারী বিস্ফোরক ভর্তি একটি যানবাহন নিয়ে সেনাবাহিনীর একটি কনভয়ের ওপর আঘাত হানে। এতে ১৩ সেনা নিহত হন এবং ১০ সেনা সদস্য আহত হন।’
তিনি আরও জানান, ‘এই বিস্ফোরণে আশপাশের দুটি বাড়ির ছাদ ধসে পড়ে এবং ছয় শিশু আহত হয়েছে।’
জেলার এক পুলিশ কর্মকর্তা বলেন, বিস্ফোরণের তীব্রতায় আশপাশের এলাকা কেঁপে ওঠে, এবং উদ্ধার কার্যক্রমে সময় লেগেছে কারণ ধ্বংসস্তূপের নিচে অনেকেই আটকা পড়েছিলেন।
উল্লেখ্য, ভারত-পাকিস্তান সীমান্তে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে এই হামলা ঘটলো, যেখানে উভয় দেশের মধ্যে অব্যাহত সংঘর্ষ এবং গোলাগুলি চলছে।
প্রাথমিকভাবে এই হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি।
নিউজ ডেস্ক : ইরান ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য দোহা বৈঠকের দিকে...
নিউজ ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, সম...
নিউজ ডেস্ক : দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় গত সপ্তাহে জোড়া...
নিউজ ডেস্ক : ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপ-পররাষ্ট্রমন্...
নিউজ ডেস্ক : কাতারের রাজধানী দোহায় চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র...

মন্তব্য (০)