• আন্তর্জাতিক

এবার পরমাণু সংস্থার ওপর কড়াকড়ি আরোপ করল ইরান

  • আন্তর্জাতিক

ছবিঃ সিএনআই

আন্তর্জাতিক ডেস্কঃ জাতিসংঘের পরমাণুবিষয়ক নজরদারি সংস্থার ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির (আইএইএ) সঙ্গে সহযোগিতা স্থগিত বিষয়ক একটি বিল পাস করেছে ইরানের পার্লামেন্ট।

ইরানের নূরনিউজের বরাত দিয়ে বুধবার (২৫ জুন) আলজাজিরা এ তথ্য জানিয়েছে।  

বিলটি পাসের মধ্য দিয়ে আইএইএ-এর সঙ্গে সহযোগিতা স্থগিত করার পরিকল্পনা অনুমোদন পেল। দেশটির কর্তৃপক্ষ জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার সঙ্গে তথ্য আদান-প্রদানে আরও সতর্ক হবে।

পরিকল্পনার অধীনে, আইএইএ পরিদর্শকরা কেবল সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের স্পষ্ট অনুমোদনের মাধ্যমে এবং সংস্থাটি যদি দেশের পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তার নিশ্চয়তা দেয় তবেই ইরানে প্রবেশ করতে পারবেন।

নূরনিউজ সংসদের প্রেসিডিয়ামের একজন সদস্যের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, সংস্থাটি আগের মতো ইরানের পরমাণু কর্মসূচি পর্যবেক্ষণ করতে পারবে না। তাদের কড়াকড়ির মধ্য দিয়ে ইরানে প্রবেশ করতে হবে।

দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বলেছেন, তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না। 

‘বিশ্ব স্পষ্টভাবে দেখেছে, পরমাণবিক শক্তি সংস্থাটি তার কোনো প্রতিশ্রুতি পূরণ করেনি এবং এটি একটি রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে’, যোগ করেন তিনি।

 

মন্তব্য (০)





image

দেশে ফিরে নিজ দলেই তোপের মুখে নেপালের সাবেক প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : নেপালি কংগ্রেসের নেতৃত্ব নিয়ে চলমান বিরোধ নতুন ...

image

ইরান ঘিরে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম

নিউজ ডেস্ক : ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ায় শুক্...

image

লেবানন ও গাজা থেকে সেনা সরাবে না ইসরাইল

নিউজ ডেস্ক : দক্ষিণ লেবানন ও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাই...

image

লেবাননে সেনা রেখে দেবে ইসরাইল, মানছে না যুক্তরাষ্ট্রের আপ...

নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...

image

পরাজয় লুকাতে ইরানে বড় হামলা চালাবেন ট্রাম্প?

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...

  • company_logo