• অপরাধ ও দুর্নীতি

ফরিদপুরে পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন কারাদণ্ড

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ফরিদপুর  প্রতিনিধিঃ ফরিদপুরে পুত্রবধূকে ধর্ষণের দায়ে গণি খা (৫০) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (২৪ শে জুন)  বিকেলে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এই রায় দেন।

সাজাপ্রাপ্ত গণি খা নগরকান্দা উপজেলার একজন  বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ তাঁকে জেলা কারাগারে নিয়ে যায়।

আদালত সূত্রে জানা যায়, ওই গৃহবধূর স্বামী প্রবাসে থাকাকালে ২০১৯ সালের ২০ এপ্রিল তাঁর শ্বশুর ধর্ষণ করেন। একপর্যায়ে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। পরে একই বছরের ২৮ জুন নগরকান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ওই গৃহবধূর ভগ্নিপতি।

ফরিদপুর ‌ নারী ও শিশু নির্যাতন ‌ দমন ট্রাইব্যুনালের সরকারি কৌশলী (পিপি) গোলাম রব্বানী ভূইয়া রতন  জানান, দীর্ঘ সাক্ষী প্রমাণের ভিত্তিতে ‌ অভিযোগ প্রমাণিত হলে ‌ বিচারক আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিজ্ঞ আদালত ।

মন্তব্য (০)





image

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে...

image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

  • company_logo