ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্কঃ একসময় বলিউড অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন দীপিকা পাডুকোন। সেই দুঃসময় কাটিয়ে ওঠেন রণবীর সিং-এর সঙ্গে নতুন সম্পর্ক গড়ে তুলে। ২০১৩ সালে 'রামলীলা' সিনেমায় একসঙ্গে কাজ করতে গিয়েই গড়ে ওঠে তাদের ভালোবাসার বন্ধন। দীর্ঘদিন প্রেমের পর ২০১৮ সালে সাতপাকে বাঁধা পড়েন এই তারকা জুটি। বর্তমানে রণবীর সিংয়ের স্ত্রী দীপিকা এক সন্তানের জননী, আর তাঁদের সংসার বলিউডের অন্যতম আলোচিত ও প্রশংসিত দাম্পত্যজীবনের উদাহরণ।
তবে একসময় দীপিকা পাডুকোনের প্রেমের তালিকাও ছিল বেশ দীর্ঘ। সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের সাবেক প্রেমিকদের প্রসঙ্গ টেনে কথা বলেন তিনি।
বলিউড ইন্ডাস্ট্রিতে দীপিকাকে ঘিরে প্রেম-ভাঙনের নানা গল্প রয়েছে। একসময় বিজয় মালিয়ার ছেলে সিদ্ধার্থ মালিয়ার সঙ্গে দীর্ঘ সময় সম্পর্কে ছিলেন এই অভিনেত্রী। পরে সেই সম্পর্কের ইতি ঘটে। সম্পর্ক ভাঙার পরও দীপিকার সঙ্গে সৌজন্যমূলক যোগাযোগ ছিল বলে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন সিদ্ধার্থ মালিয়া।
বলিপাড়ার ডিভা তিনি। কারণ ব্যক্তিগত জীবনের জন্য বারবার খবরের শিরোনামে উঠে আসেন অভিনেত্রী। ২০০৮ সালে ‘বাচনা অ্যায় হাসিনো’ সিনেমার সেটে রণবীর কাপুরের সঙ্গে প্রথম দেখা দীপিকার। সেই সিনেমার সেট থেকেই প্রেম শুরু অভিনেত্রীর। তবে সেই সম্পর্কও দীর্ঘস্থায়ী হয়নি তার। শোনা যায়, রণবীরই তার সঙ্গে প্রতারণা করেছিলেন।
এর আগে সিদ্ধার্থ মালিয়ার সঙ্গে বিচ্ছেদের পর রণবীরের সঙ্গে সম্পর্কে থাকাকালীনও দীপিকাকে তার প্রেমজীবন নিয়ে প্রশ্ন করা হয়। উত্তরে অভিনেত্রী বলেছিলেন— আমি লক্ষ করেছি, আমার সাক্ষাৎকারে অন্য বিষয় নিয়েই আলোচনা বেশি হয়।
দীপিকা আরও বলেছিলেন— আমার বড় হয়ে ওঠার ধরন সম্পূর্ণ ভিন্ন। বেঙ্গালুরুর খুবই সাধারণ ও সুরক্ষিত পরিবার থেকে এসেছি আমি। আমার বাবা-মা এবং অন্য যে কোনো সম্পর্কই খুব মজবুত। তাই বড় হওয়ার সময়ে বেশ ভালোবাসা পেয়েই বড় হয়েছি আমি। ভেতর থেকে নিজে খুবই সংবেদনশীল মানুষ বলেও দাবি করেন দীপিকা।
বিনোদন ডেস্ক : বিনোদন জগতে একসময়ে ছোটপর্দার জনপ্রিয় জুটি ছিলেন অভিনেতা ফ...
বিনোদন ডেস্কঃ রাজধানীর International Convention City Bashund...
বিনোদন ডেস্ক : বলিউডের প্রভাবশালী অভিনেতাদের মধ্যে একজন হলেন...
বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান ...
বিনোদন ডেস্ক : বলিউডের প্রভাবশালী অভিনেতাদের মধ্যে একজন হলেন ইমরান হাশমি...

মন্তব্য (০)