• আন্তর্জাতিক

আগামী ১০ বছরের মধ্যে পারমাণবিক অস্ত্রধারী দেশ হবে ইরান

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপনসিবল স্টেটক্রাফট-এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ত্রিতা পারসি বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান কোনো তাৎক্ষণিক বা অস্তিত্ব সংকট সৃষ্টি করছিল— এমন কোনো প্রমাণই ছিল না।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে তিনি বলেন, ইরান কোনো ধরনের অস্তিত্ব-সংকটমূলক বা তাৎক্ষণিক কোনো হুমকিও সৃষ্টি করেনি”। তার মতে, মার্কিন হামলায় এক রকম নিশ্চিত হয়ে গেছে যে, আগামী ১০ বছরের মধ্যে ইরান পারমাণবিক অস্ত্রধারী দেশ হয়ে উঠবে।

আল-জাজিরাকে এই বিশ্লেষক বলেন, আমরা যদি বাস্তবতার দিকে তাকাই, তাহলে দেখব, দুটি পারমাণবিক অস্ত্রধারী দেশ (যুক্তরাষ্ট্র ও ইসরায়েল) অপারমাণবিক রাষ্ট্র ইরানের ওপর হামলা চালিয়েছে। এমনকি ইরান তাদের ওপর প্রথমে কোনো হামলাও করেনি।

ত্রিতা পারসি আরও বলেন, ইসরায়েল প্রথমে ইরানকে আক্রমণ করেই যুদ্ধ শুরু করেছে। আর এখন যুক্তরাষ্ট্র তাতে যুক্ত হয়ে এই সংঘর্ষকে আরও এগিয়ে নিয়েছে।

পারসি সতর্ক করে বলেন, এই হামলার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই নয়, বিশ্বব্যাপী একটা প্রবল নাড়া দেবে। কারণ, এখন এমন দেশগুলো যারা মনে করে তারা একদিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের টার্গেট হতে পারে, তারা ভাবতে বাধ্য হবে— নিরাপদ থাকতে হলে পারমাণবিক অস্ত্রই একমাত্র প্রতিরক্ষা

তার ভাষায়, আমার ভয়, এর ফলে বিশ্বের বিভিন্ন প্রান্তে পারমাণবিক অস্ত্র বিস্তারের হার বাড়বে। এবং ইরানের ক্ষেত্রেও এর মানে দাঁড়াবে— আগামী ৫ থেকে ১০ বছরের মধ্যে তারা পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হয়ে উঠবে, এটা এখন প্রায় নিশ্চিত।

মন্তব্য (০)





image

দেশে ফিরে নিজ দলেই তোপের মুখে নেপালের সাবেক প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : নেপালি কংগ্রেসের নেতৃত্ব নিয়ে চলমান বিরোধ নতুন ...

image

ইরান ঘিরে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম

নিউজ ডেস্ক : ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ায় শুক্...

image

লেবানন ও গাজা থেকে সেনা সরাবে না ইসরাইল

নিউজ ডেস্ক : দক্ষিণ লেবানন ও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাই...

image

লেবাননে সেনা রেখে দেবে ইসরাইল, মানছে না যুক্তরাষ্ট্রের আপ...

নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...

image

পরাজয় লুকাতে ইরানে বড় হামলা চালাবেন ট্রাম্প?

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...

  • company_logo