• লিড নিউজ
  • আন্তর্জাতিক

এবার ইরানে মার্কিন হামলার প্রতিক্রিয়া জানালেন জাতিসংঘ মহাসচিব

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলাকে ‘বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধির’ উদাহরণ বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। আজ রোববার (২২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে তিনি জানান, এই হামলা শুধু মধ্যপ্রাচ্যের জন্য নয়, বরং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্যও সরাসরি হুমকি।

গুতেরেস বলেন, ‘আজ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের ওপর শক্তি প্রয়োগ আমাকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে। এটি এমন একটি অঞ্চলে ভয়াবহ উত্তেজনার সূত্রপাত করেছে, যা আগে থেকেই অস্থিতিশীল অবস্থায় রয়েছে।’

তিনি আরও সতর্ক করে বলেন, ‘এই সংঘাত দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, যার পরিণতি হতে পারে ভয়াবহ— সাধারণ মানুষ, পুরো অঞ্চল এবং বিশ্বজুড়ে।’

মহাসচিব সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতা মেনে চলুন। এই বিপজ্জনক সময়ে আমাদের দরকার উত্তেজনা হ্রাস, কোনোভাবেই বিশৃঙ্খলার পথে নয়।’

তিনি জোর দিয়ে বলেন, ‘এই সংকটের কোনো সামরিক সমাধান নেই। একমাত্র পথ কূটনীতি, আর একমাত্র আশার নাম শান্তি।’

মন্তব্য (০)





image

দেশে ফিরে নিজ দলেই তোপের মুখে নেপালের সাবেক প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : নেপালি কংগ্রেসের নেতৃত্ব নিয়ে চলমান বিরোধ নতুন ...

image

ইরান ঘিরে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম

নিউজ ডেস্ক : ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ায় শুক্...

image

লেবানন ও গাজা থেকে সেনা সরাবে না ইসরাইল

নিউজ ডেস্ক : দক্ষিণ লেবানন ও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাই...

image

লেবাননে সেনা রেখে দেবে ইসরাইল, মানছে না যুক্তরাষ্ট্রের আপ...

নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...

image

পরাজয় লুকাতে ইরানে বড় হামলা চালাবেন ট্রাম্প?

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...

  • company_logo