• আন্তর্জাতিক

এবার ইসরায়েলের ‘এফ-৩৫’ যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করলো ইরান

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ তেহরানের দক্ষিণ-পূর্বে অবস্থিত ভারামিন শহরের জাভাদাবাদ এলাকায় ইসরায়েলের (এফ-৩৫) যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে ইরানি বিমান প্রতিরক্ষা বাহিনী। স্থানীয় পৌর কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা ইরনা। ইরনা বরাত এ খবর জানিয়েছে রাশিয়ার বার্তাসংস্থা

গত ১৩ জুন থেকে শুরু হওয়া ইরান-ইসরায়েল উত্তেজনার পর পঞ্চম ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিত করলো ইরান। এছাড়া একই এলাকায় একটি ইসরায়েলি ড্রোনও গুলি করে নামিয়েছে ইরান।

১৩ জুন রাতের দিকে ইরানের পারমাণবিক কর্মসূচির লক্ষ্য নিয়ে ইসরায়েল ‘অপারেশন রাইজিং লায়ন’ শুরু করে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, ২০০টি যুদ্ধবিমান দিয়ে তারা ইরানের পারমাণবিক স্থাপনাওসহ ১০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

সেই রাতেই ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আিআরজিসি) জানায়, পাল্টা হামলায় ইসরায়েলের একাধিক সামরিক ঘাঁটি, বিমানঘাঁটি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় লক্ষ্য করে ডজনখানেক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। বিশেষ করে তেল আবিবে অবস্থিত প্রতিরক্ষা মন্ত্রণালয় যেন লক্ষ্যবস্তুতে পরিণত হয়।

পরবর্তী কয়েক দিনে ইরান ও ইসরায়েল পাল্টাপাল্টি হামলা চালায়। দুই পক্ষই হতাহতের খবর নিশ্চিত করেছে এবং কিছু লক্ষ্যবস্তুতে হামলা সফল হয়েছে বলেও স্বীকার করেছে। যদিও উভয়ই দাবি করেছে তাদের ক্ষয়ক্ষতি সীমিত ছিল।

মন্তব্য (০)





image

হরমুজ থেকে শুধু আমরাই মাইন অপসারণ করব: ইরান

নিউজ ডেস্ক : ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপ-পররাষ্ট্রমন্...

image

কাতারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের তথ্য নাকচ করল ইরান

নিউজ ডেস্ক : কাতারের রাজধানী দোহায় চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র...

image

৯ হাজার কর্মী ছাঁটাই করছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

নিউজ ডেস্ক : তামাক পণ্যের বিশ্বখ্যাত উৎপাদনকারী প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরি...

image

তিস্তা প্রকল্পে ঢাকার পাশে বেইজিং, ভারতের উদ্বেগ নিয়ে চীন...

আন্তর্জাতিক ডেস্ক: তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশকে...

image

জব্দকৃত ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান

নিউজ ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ...

  • company_logo