• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইরানের ভয়ে ৩০ যুদ্ধবিমান সরিয়ে নিলো যুক্তরাষ্ট্র

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলের ‘অবৈধ’ ও অতর্কিত হামলার জবাবে ইরান টানা অভিযান অব্যাহত রেখেছে। এদিকে ক্ষেপে যাওয়া ইরানের হামলার ভয়ে যুক্তরাষ্ট্র গত তিন দিনে অন্তত ৩০টি মার্কিন সামরিক ট্যাংকার বিমান বিভিন্ন ঘাঁটি থেকে ইউরোপে সরিয়ে নিয়েছে। যা যুদ্ধবিমান ও বোমারু বিমানগুলোতে জ্বালানি সরবরাহের কাজে ব্যবহৃত হয়। 

যদিও যুক্তরাষ্ট্রের এসব সামরিক বিমান চলাচল সরাসরি ওই সংঘাতের সঙ্গে সম্পৃক্ত কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে এক সামরিক বিশ্লেষক বিবিসি ভেরিফাইকে বলেছেন, এই ধরনের ট্যাংকার বিমান চলাচল অত্যন্ত অস্বাভাবিক ঘটনা।

রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট থিঙ্ক ট্যাঙ্কের জ্যেষ্ঠ বিশ্লেষক জাস্টিন ব্রঙ্ক বলেন, এই মোতায়েন ব্যাপকভাবে ইঙ্গিতপূর্ণ। যুক্তরাষ্ট্র সম্ভবত আগামী কয়েক সপ্তাহের মধ্যে অঞ্চলটিতে তীব্র সামরিক অভিযান সহায়তা করতে বিকল্প পরিকল্পনা প্রস্তুত করছে।

তবে আয়ারল্যান্ডের প্রতিরক্ষা বাহিনীর সাবেক প্রধান ভাইস-অ্যাডমিরাল মার্ক মেলেট বলেন, ‘এসব সামরিক গতিবিধি এক বৃহত্তর কৌশলগত অস্পষ্টতা নীতির অংশ হতে পারে। যার মাধ্যমে ইরানকে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় ছাড় দিতে ইঙ্গিত দেওয়া হতে পারে।

যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে এফ-১৬, এফ-২২ এবং এফ-৩৫ মডেলের উন্নত যুদ্ধবিমান মোতায়েন করেছে বলে মঙ্গলবার (১৭ জুন) রয়টার্সকে জানিয়েছেন তিনজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা। ইউরোপে সাম্প্রতিক দিনগুলোতে পাঠানো ট্যাংকার বিমানগুলো এসব যুদ্ধবিমানে আকাশে জ্বালানি সরবরাহের কাজে ব্যবহৃত হতে পারে।

মন্তব্য (০)





image

ঢাকায় ভিডিও করে ‘দিল্লি’ বলে প্রচারকারীদের বি‘রু‘দ্ধে ব্য...

১

নিউজ ডেস্কঃ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ...

image

ইরানের হামলার ভয়ে ঘাঁটি থেকে তড়িঘড়ি করে বিমান সরাল যুক্তর...

২

নিউজ ডেস্কঃ ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের...

image

নেতানিয়াহু অধ্যায়ের সমাপ্তি, শপথ নিলেন ইসরায়েলের নতুন পার...

৩

নিউজ ডেস্কঃ জেরুজালেমে বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘ রা...

image

বিক্ষোভের মামলায় সাক্ষী মমতা, কালীঘাটের বাড়িতে পুলিশের নোটিশ

৪

নিউজ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল...

image

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা জানাল ভারত

৫

নিউজ ডেস্ক : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্প...

  • company_logo