• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা চলছেই, ইসরায়েলে সতর্ক সংকেত সাইরেন

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ইরান ইসরায়েলের দিকে আরও ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এই হামলার কথা জানিয়েছে।

আইডিএফ বলছে, ইসরায়েলের উত্তরাঞ্চলে জরুরি সতর্ক সংকেত হিসেবে সাইরেনের শব্দ শোনা যাচ্ছে। সেখানকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে।

আল জাজিরার খবর বলছে, বন্দর নগরী হাইফাতেও সাইরেন বাজতে শোনা গেছে। হাইফায় গত চারদিনে বেশ কয়েকবার হামলা চালিয়েছে ইরান, যাতে তিনজন নিহত হয়েছে। হাইফার তেল পরিশোধনাগারও বন্ধ করে দেওয়া হয়েছে।

এদিকে আল জাজিরার  খবরে জানা জায়, ইরানের আকাশসীমা স্থানীয় সময় বেলা দুইটা পর্যন্ত বন্ধ থাকবে। দেশটির সরকারি বার্তা সংস্থা আইআরএনএ এ তথ্য নিশ্চিত করেছে।

আইআরএনএ আরও বলেছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া আকাশসীমা বন্ধ থাকবে। কর্তৃপক্ষ নাগরিকদের বিমানবন্দরে না যেতে আহ্বান জানিয়েছে। এর বদলে সিভিল অ্যাভিয়েশন অরগানাইজেশনের ওয়েবসাইট থেকে তথ্য জানতে বলা হয়েছে।

মন্তব্য (০)





image

হরমুজ থেকে শুধু আমরাই মাইন অপসারণ করব: ইরান

নিউজ ডেস্ক : ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপ-পররাষ্ট্রমন্...

image

কাতারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের তথ্য নাকচ করল ইরান

নিউজ ডেস্ক : কাতারের রাজধানী দোহায় চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র...

image

৯ হাজার কর্মী ছাঁটাই করছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

নিউজ ডেস্ক : তামাক পণ্যের বিশ্বখ্যাত উৎপাদনকারী প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরি...

image

তিস্তা প্রকল্পে ঢাকার পাশে বেইজিং, ভারতের উদ্বেগ নিয়ে চীন...

আন্তর্জাতিক ডেস্ক: তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশকে...

image

জব্দকৃত ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান

নিউজ ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ...

  • company_logo