• আন্তর্জাতিক

এই দখলকৃত অঞ্চল ত্যাগ করুনঃ কর্নেল রেজা সাইয়্যাদ

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের সশস্ত্র বাহিনী রোববার এক কঠোর হুঁশিয়ারি বার্তায় ইসরায়েলি দখলদারদের অবিলম্বে দখলকৃত এলাকা ত্যাগ করার আহ্বান জানিয়েছে। দেশটি জানিয়েছে, ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের জবাবে ইরান পুরো দখলকৃত ভূখণ্ডজুড়ে ব্যাপক হামলার প্রস্তুতি নিচ্ছে।

টেলিভিশনে প্রচারিত এক ভিডিও বার্তায় ইরানের সশস্ত্র বাহিনীর যোগাযোগ কেন্দ্রের মুখপাত্র কর্নেল রেজা সাইয়্যাদ বলেন, ‘এই দখলকৃত অঞ্চল ত্যাগ করুন। এখান থেকে চলে যাওয়াই আপনাদের জীবন বাঁচানোর একমাত্র উপায়।’

তিনি ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়ে বলেন, ‘সাম্প্রতিক সামরিক অপরাধের দায় জায়নিস্ট শাসকগোষ্ঠীর, যারা নিজেদের রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থে পুরো অঞ্চলকে বিপদের মুখে ফেলেছে।’

তিনি বলেন, ইরানি সেনাবাহিনীর কাছে ইসরায়েলি নিয়ন্ত্রিত এলাকার সমস্ত সংবেদনশীল স্থানের নির্ভুল গোয়েন্দা তথ্য রয়েছে এবং এসব স্থানে অবস্থান করলে সেটেলারদের জন্য তা মারাত্মক বিপজ্জনক হবে।

‘বাংকারে লুকালেও কেউ নিরাপদ থাকবে না,’ জানান তিনি।

সাইয়্যাদ বলেন, ইসরায়েলি সরকার ইচ্ছাকৃতভাবে বেসামরিক সেটলারদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই ‘অপরাধমূলক হামলা’র মাধ্যমে নিজের ও পরিবারের স্বার্থ রক্ষার অপচেষ্টা চালাচ্ছেন। তিনি বলেন, ‘এই অপরাধ শেষ হবে শুধু পরাজয় আর অনুশোচনার মধ্য দিয়ে।’

তিনি সতর্ক করে বলেন, ইরানের বার্তা অগ্রাহ্য করা হলে দখলকৃত এলাকাগুলোর বাসিন্দাদের জন্য সামনে আরও কঠিন দিন অপেক্ষা করছে।

সাইয়্যাদের এই বক্তব্য আসে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) রোববার দুপুরে ‘অপারেশন ট্রু প্রমিস থ্রি’-এর অংশ হিসেবে চালানো নতুন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পরপরই। এসব হামলায় ইসরায়েলের উপরের ও নিচের গালিল, হাইফা, আফুলা ও নাসেরেথ অঞ্চলে বিস্ফোরণ ঘটে।

উল্লেখ্য, শুক্রবার সকালে ইসরায়েলের হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ নাগরিক নিহত হওয়ার পর এই অভিযান চালানো হয়। শহীদদের মধ্যে রয়েছেন নারী ও শিশুরাও।

মন্তব্য (০)





image

হরমুজ থেকে শুধু আমরাই মাইন অপসারণ করব: ইরান

নিউজ ডেস্ক : ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপ-পররাষ্ট্রমন্...

image

কাতারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের তথ্য নাকচ করল ইরান

নিউজ ডেস্ক : কাতারের রাজধানী দোহায় চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র...

image

৯ হাজার কর্মী ছাঁটাই করছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

নিউজ ডেস্ক : তামাক পণ্যের বিশ্বখ্যাত উৎপাদনকারী প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরি...

image

তিস্তা প্রকল্পে ঢাকার পাশে বেইজিং, ভারতের উদ্বেগ নিয়ে চীন...

আন্তর্জাতিক ডেস্ক: তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশকে...

image

জব্দকৃত ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান

নিউজ ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ...

  • company_logo