• বিনোদন

এবার টেলিভিশনেও ইতিহাস গড়ল ‘পুষ্পা ২’

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ ‘পুষ্পা ২: দ্য রুল’ বক্স অফিসে ঝড় তোলার পর এবার ছোট পর্দায়ও ইতিহাস গড়ল। আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা অভিনীত সিনেমাটি ভারতীয় টেলিভিশনের অন্যতম সর্বাধিক দেখা সিনেমায় পরিণত হয়েছে বলে জানিয়েছেন নির্মাতারা। এমনকি এটি জনপ্রিয় ক্রিকেট ম্যাচ এমনকি বড় বড় বিনোদনমূলক অনুষ্ঠানকেও পেছনে ফেলে দিয়েছে বলেও জানা যায়।

ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টেলিভিশন রেটিং অনুযায়ী ‘পুষ্পা ২’ হিন্দি ভার্সনে পেয়েছে ৫.১ রেটিং। যেখানে ভারতের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি লিগের গড় রেটিং ছিল ৩.৯।

এক টুইটে ছবির নির্মাতারা লেখেন, ‘বড় পর্দায় রেকর্ড ভেঙে এবার ছোট পর্দাতেও সাফল্যের রেকর্ডের ইতিহাস গড়ল #Pushpa2TheRule... টেলিভিশনে রেকর্ড সংখ্যক দর্শক পেয়ে রাজত্ব অব্যাহত রেখেছে ছবিটি।’

ছবির সঙ্গে যুক্ত এক ঘনিষ্ঠ সূত্র জানায়, আল্লু অর্জুনের দারুণ অভিনয়, সিনেমার টানটান গল্প এবং দৃঢ় সংলাপই দর্শকদের আকৃষ্ট করেছে। ছবিটি শুধু সিনেমা হলে নয়, টেলিভিশন দর্শকের মনেও জায়গা করে নিয়েছে। যা প্রমাণ করে চলচ্চিত্র কনটেন্ট এখনো ‘অ্যাপয়েন্টমেন্ট ভিউয়িং’ হিসেবে জনপ্রিয়তা ধরে রেখেছে।

সুকুমার পরিচালিত এই সিক্যুয়েলে ফের দেখা গেছে আল্লু অর্জুনকে আগের চেয়েও তীব্র ও বেপরোয়া পুষ্পরাজের চরিত্রে। তার সঙ্গে রয়েছেন রাশমিকা মান্দানা ও ফাহাদ ফাসিল। সিনেমাটি আগের পর্বের কাহিনির চেয়েও বেশি উত্তেজনা দেখা গেছে সিক্যুয়েলে। এতে আছে আরও বড় পরিসরে সংঘর্ষ, আবেগ ও নাটকীয়তা।

মন্তব্য (০)





image

কঠিন সময়ের মধ্যেই মা হওয়ার সিদ্ধান্ত সামান্থার

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী...

image

‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালোবাসি’

নিউজ ডেস্ক : বলিউডের সুপারস্টার শাহরুখ খান। সারা বিশ্ব তার অ...

image

চীনের ফ্যাশন ম্যাগাজিনে বাংলাদেশকে মেলে ধরবেন শেখ ফরিদ পলক

বিনোদন প্রতিবেদকঃ ২০১৮ সালে ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে শোব...

image

নিজের বৃহৎ পরিকল্পনার কথা জানালেন প্রিয়াংকা

বিনোদন ডেস্ক : বলিউড থেকে হলিউডে নিজের স্থায়ী জায়গা তৈরি করে...

image

যে ভুলের কারণে দীর্ঘ ৪০ দিন শয্যাশায়ী ছিলেন রাকুল প্রিত

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী...

  • company_logo