• বিনোদন

একসঙ্গে ৩ নায়িকার সঙ্গে সম্পর্ক, মুখ খুললেন সঞ্জয় দত্ত

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

একসময় বহু নারীর পছন্দের পুরুষ ছিলেন তিনি। একের পর এক নারী সঙ্গে জড়িয়েছেন। নিজস্ব স্টাইলে এক সময় বলি পাড়ার হার্টথ্রব ছিলেন সঞ্জয় দত্ত। একবার তো একইসঙ্গে তিন নায়িকার সঙ্গে সম্পর্কে ছিলেন। এক ইংরেজি গণমাধ্যমের কাছে নিজেই মুখ খুলেছেন সঞ্জয়।

একইসঙ্গে তিন নায়িকার সঙ্গে সম্পর্ক নিয়ে সঞ্জয় বলেন, মানুষের ভালোবাসা পেতে তো ভালোই লাগে! বিশেষ করে যদি সেটা নারীদের থেকে আসে।

কীভাবে একসঙ্গে তিনজনের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছেন? জবাবে অভিনেতা বলেন, তোমাকে চালাক হতে হবে, বুদ্ধি ভাল ছিল বলেই পেরেছি। একজন যাতে অন্যজনের সম্পর্কে বিন্দুমাত্র না জানতে পারে সেটা সবসময় মাথায় রাখতে হবে।

সঞ্জয়ের এমন মন্তব্যে ভক্তদের মাঝেও মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কেউ বলেছেন, একমাত্র সঞ্জুবাবার পক্ষেই এসব সম্ভব। আবার কেউ বলেছেন, সম্পর্কের দিক থেকে কখনোই সৎ ছিলেন না তিনি। 

একাধিক প্রেমের মতো একাধিকবার ছাদনাতলায় গেছেন সঞ্জয়। প্রথম বিয়ে করেন ১৯৮৭ সালে। মাথায় টিউমারে স্ত্রী রিচার মৃত্যুর পর তার জীবনে আসেন মডেল রিয়া পিল্লাই। তার সঙ্গে অবশ্য খুব বেশি দিন সংসার করা হয়নি। দু’জনের বিচ্ছেদ হয়। এরপর ২০০৮ সালে জীবনে আসেন মান্যতা।

 

মন্তব্য (০)





image

কঠিন সময়ের মধ্যেই মা হওয়ার সিদ্ধান্ত সামান্থার

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী...

image

‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালোবাসি’

নিউজ ডেস্ক : বলিউডের সুপারস্টার শাহরুখ খান। সারা বিশ্ব তার অ...

image

চীনের ফ্যাশন ম্যাগাজিনে বাংলাদেশকে মেলে ধরবেন শেখ ফরিদ পলক

বিনোদন প্রতিবেদকঃ ২০১৮ সালে ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে শোব...

image

নিজের বৃহৎ পরিকল্পনার কথা জানালেন প্রিয়াংকা

বিনোদন ডেস্ক : বলিউড থেকে হলিউডে নিজের স্থায়ী জায়গা তৈরি করে...

image

যে ভুলের কারণে দীর্ঘ ৪০ দিন শয্যাশায়ী ছিলেন রাকুল প্রিত

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী...

  • company_logo