ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষিতে ইরান দেশজুড়ে সব বিমানবন্দরের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। খবর আল জাজিরার।
আজ শনিবার (১৪ জুন) রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা (ইরনা) জানায়, ইরানের এয়ারপোর্টস অ্যান্ড এয়ার নেভিগেশন কোম্পানি এক বিবৃতিতে জানিয়েছে, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত করা হলো।’
এছাড়া বিবৃতিতে যাত্রী ও নাগরিকদের বিমানবন্দরের দিকে না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে এবং তাদেরকে আনুষ্ঠানিক গণমাধ্যমে চোখ রাখার আহ্বান জানানো হয়েছে।
প্রসঙ্গত, ইসরায়েলের পাল্টা হামলার আশঙ্কায় ইরান আকাশসীমা আগেই বন্ধ ঘোষণা করেছিল। এবার পুরো বিমান যোগাযোগ বন্ধের সিদ্ধান্ত আরও সংকটাপন্ন পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
নিউজ ডেস্ক : নেপালি কংগ্রেসের নেতৃত্ব নিয়ে চলমান বিরোধ নতুন ...
নিউজ ডেস্ক : ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ায় শুক্...
নিউজ ডেস্ক : দক্ষিণ লেবানন ও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাই...
নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...
নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...

মন্তব্য (০)