ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্কঃ বেশ কয়েকদিন ধরে সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনার কেন্দ্রে ছিলেন ছোট পর্দার অভিনেতা ফারহান আহমেদ জোভান। কারণ, ঈদের আগে নেটমাধ্যমে তার নাটকের কিছু ক্লিপ ছড়িয়ে পড়ে; যেখানে জোভানকে গায়কের চরিত্রে দেখা যায়। কিন্তু সেখানে তার গাওয়ার ভঙ্গি হাসির খোরাকে পরিণত করে অভিনেতাকে। কিন্তু সেই সমালোচনা-ট্রল যেন মোড় ঘুরিয়ে দেয় জোভানকে। মূলত ‘আশিকি’ নামের সেই আলোচিত নাটক এখন রয়েছে ট্রেন্ডিং-এ, যা একরকম হুমড়ি খেয়েই দেখছেন দর্শক।
এমন আবহের মাঝে মেগাস্টার শাকিব খানের সঙ্গে ফেমবন্দী হতে দেখা গেল জোভানকে। সম্প্রতি নিজের ফেসবুক প্রোফাইল থেকে ছবিটি ভাগ করে নেন অভিনেতা। এমন অবস্থায় মেগাস্টারের সঙ্গে ছোটপর্দার এই অভিনেতাকে একসঙ্গে দেখে নানা জল্পনা বুনতে থাকেন নেটিজেনরা।
অনেকে ধারণা করেই বসেন, তবে কি শাকিব খানের সঙ্গে কোনো সিনেমায় দেখা যাবে অভিনেতাকে! কারণ, এখন সিনেমার বাজারে ছোট পর্দা থেকে উঠে আসা শিল্পীদেরই যেন ঢালিউডে রাজত্ব চলছে। অভিনেতা সিয়াম আহমেদ থেকে শুরু করে আফরান নিশো, অভিনেত্রী মেহজাবীন, সাবিলা নূর, তাসনিয়া ফারিণরা যেন তার জলজ্যান্ত উদাহরণ।
সেদিক থেকে চিন্তা করে শাকিবের সঙ্গে জোভানকে দেখে ভক্তদের অনেকে জোভানকে সিনেমা জগতে আসার জন্য স্বাগত জানান। এমন প্রসঙ্গে সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়ে জোভান জানালেন, এখনও সিনেমায় যাওয়ার সময় হয়নি তার। জোভানের কথায়, ‘আমার মনে হয়, আরেকটু সময় নেওয়ার দরকার, যেহেতু সিনেমা অনেক বড় একটি বিষয়। নাটকে আরও ভালো কিছু কাজ দিতে চাই, তারপর সিনেমায়।’
শাকিব খানের সঙ্গে তোলা ছবিটি প্রসঙ্গে জোভান বলেছেন, ‘আমাদের হঠাৎ করেই একটি ইভেন্টে দেখা হয়। সেখানে সিয়াম, শরীফুল রাজ, তৌসিফ, মোস্তফা কামাল রাজ ভাইসহ আরও অনেকেই ছিলেন। দেখা হওয়ার পর মনে হলো, একটি ছবি তুলে রাখি। মুহূর্তটা ধরে রাখতেই ছবিটি তোলা।’
শাকিব খান প্রসঙ্গে জোভান বললেন, ‘শাকিব ভাইয়ের সঙ্গে যতটুকু কথা হয়েছে, তাতে বুঝলাম তিনি মানুষ হিসেবে নম্র–ভদ্র, অসাধারণ ব্যক্তিত্ব তার। এটাই আমার জীবনে তার সঙ্গে প্রথম দেখা হলো, ভালো লেগেছে।’
উল্লেখ্য, এই ঈদে মুক্তি পাওয়া জোভান অভিনীত নাটক ‘আশিকি’ এখনো আলোচনায়। শুধু তাই নয়, নানা আলোচনায় জড়ানো এই নাটকটি বেশি ভিউ হওয়া বাংলা নাটকের তালিকায় জায়গা করে নিয়েছে। সবশেষ দুই দিনে প্রায় ৯০ লাখের মতো ভিউ হয়েছে নাটকটির।
বিনোদন ডেস্ক : বিনোদন জগতে একসময়ে ছোটপর্দার জনপ্রিয় জুটি ছিলেন অভিনেতা ফ...
বিনোদন ডেস্কঃ রাজধানীর International Convention City Bashund...
বিনোদন ডেস্ক : বলিউডের প্রভাবশালী অভিনেতাদের মধ্যে একজন হলেন...
বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান ...
বিনোদন ডেস্ক : বলিউডের প্রভাবশালী অভিনেতাদের মধ্যে একজন হলেন ইমরান হাশমি...

মন্তব্য (০)