ছবিঃ সিএনআই
বগুড়া প্রতিনিধিঃ বগুড়া সদর উপজেলার চেলোপাড়া এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে তার কাছ থেকে ৪টি বিদেশি (বার্মিজ) চাকু উদ্ধার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে লেফটেন্যান্ট ফাহাদের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের অধীনস্থ ১১১ পদাতিক ব্রিগেডের ৪০ বীর ইউনিটের একটি টহল দল মঙ্গলবার রাতে এ অভিযান পরিচালনা করে।
আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক কিশোর অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করে। পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্র সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর তাৎক্ষণিক পদক্ষেপে স্বস্তি প্রকাশ করে কৃতজ্ঞতা জানিয়েছেন।
বগুড়া প্রতিনিধি : বগুড়ার ধুনটে একটি মার্কেট থেকে ৯৪টি অ...
বগুড়া প্রতিনিধি : বগুড়া মহানগরের ঝোপগাড়ী এলাকায় শ্বশুরব...
নিউজ ডেস্কঃ 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ...
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

মন্তব্য (০)