• অপরাধ ও দুর্নীতি

কুড়িগ্রামে ৩৪টি গাঁজার গাছসহ মাদক কারবারি আটক

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজীবপু‌রে ৩৪‌টি গাঁজার গাছসহ এক ব‌্যক্তি‌কে আটক ক‌রে‌ছে পুলিশ। মঙ্গলবার (৩ জুন)রাতে উপজেলার বালিয়ামারী মণ্ডলপাড়া এলাকার নিজ বা‌ড়ি থে‌কে তা‌কে আটক করা হয়। এ সময় তার বা‌ড়ির উঠা‌নে চাষ করা ৩৪‌টি গাঁজার গাছ উদ্ধার করা হয়। আটক গাঁজা চা‌ষির নাম সরফত আলীর (৫২), তি‌নি ওই এলাকায় সুরজদ আলীর ছেলে।

পুলিশ জানায়, সরফত আলী একজন গাঁজা চা‌ষি। তার বা‌ড়ি বেশ ক‌য়েকটা বা‌ড়ি‌র ভেত‌রে হওয়ায় প্রতি‌বে‌শিদের যাতায়াত ছিল না। ফ‌লে দীর্ঘ‌দিন ধ‌রে তি‌নি বা‌ড়ির উঠ‌া‌নে গাঁজা চাষ ক‌রে‌ আস‌ছেন। গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে অ‌ভিযান চা‌লি‌য়ে তার বা‌ড়ির উঠান থে‌কে বড় ও মাঝা‌রি সাইজের ৩৪‌টি গাঁজা গাছ জব্দ করা হয়। যার ওজন প্রায় ১৫ কে‌জি।

রাজীবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শরীফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মণ্ডলপাড়া থেকে ৩৪টি গাঁজা গাছসহ সরফত আলীকে আটক করা হ‌য়ে‌ছে। বুধবার তা‌কে আদাল‌তের মাধ‌্যমে জেলহাজ‌তে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

মন্তব্য (০)





image

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে...

image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

  • company_logo