ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দা উপজেলার কোদালিয়া গ্রাম থেকে অবসরপ্রাপ্ত মেজর মো. গোলাম হায়দারকে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
সোমবার দিবাগত মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়।
এ সময় তার সহযোগী ফরহাদ খান সহ আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম।
তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হত্যার হুমকি, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, রাজু মোল্লা নামের এক ব্যক্তি গতকাল ( সোমবার) সন্ধ্যায় তার বিরুদ্ধে থানায় একটি চাঁদাবাজির অভিযোগ দেন। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যৌথ বাহিনী রাতভর অভিযান চালিয়ে সাবেক এই সেনা কর্মকর্তা সহ তার তিন সহযোগীকে আটক করে।
বগুড়া প্রতিনিধি : বগুড়ার ধুনটে একটি মার্কেট থেকে ৯৪টি অ...
বগুড়া প্রতিনিধি : বগুড়া মহানগরের ঝোপগাড়ী এলাকায় শ্বশুরব...
নিউজ ডেস্কঃ 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ...
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

মন্তব্য (০)