ছবিঃ সিএনআই
বগুড়া প্রতিনিধিঃ অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে বগুড়ার তিনটি খাদ্য ব্যবসায়ী প্রতিষ্ঠানকে মোট ৯৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার দুপুরে শেরপুর উপজেলায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মেহেদী হাসান। এসময় জেলা নিরাপদ খাদ্য অফিসার মো: রাসেল, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও জেলা পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করেন।
মেহেদী হাসান জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের দায়ে বৈকালি দই-মিষ্টি ঘরকে ৫০ হাজার, শৈলী ফুড পার্ক এন্ড চাইনিজকে ৪০ হাজার এবং দই মেলাকে ৩ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। তিনি আরও জানান, অবৈধ খাদ্য ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং জনগণের স্বাস্থ্য সুরক্ষায় জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগগুলি কার্যকর ভূমিকা পালন করবে।
বগুড়া প্রতিনিধি : বগুড়ার ধুনটে একটি মার্কেট থেকে ৯৪টি অ...
বগুড়া প্রতিনিধি : বগুড়া মহানগরের ঝোপগাড়ী এলাকায় শ্বশুরব...
নিউজ ডেস্কঃ 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ...
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

মন্তব্য (০)