• আন্তর্জাতিক

এ ধরনের পদক্ষেপ যুদ্ধ ঘোষণার সামিলঃ জেনারেল মির্জা

  • আন্তর্জাতিক

ছবিঃ সিএনআই

আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ এশিয়ায় পারমাণবিক যুদ্ধের ক্রমবর্ধমান ঝুঁকির বিষয়ে সতর্ক করেছেন পাকিস্তানের জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির (সিজেসিসি) চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জা।

গতকাল শনিবার সিঙ্গাপুরে অনুষ্ঠিত শাংরি-লা ডায়ালগে বক্তব্য রাখতে গিয়ে জেনারেল মির্জা বলেন, ‘ভারত-পাকিস্তান দ্বন্দ্বের প্রেক্ষাপটে যুদ্ধের সীমারেখা এখন বিপজ্জনকভাবে নিচে নেমে এসেছে, যা ১৫০ কোটিরও বেশি মানুষের জন্য মারাত্মক হুমকি।’

তিনি অবিলম্বে একটি কার্যকর সঙ্কট ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

 তিনি বলেন, ‘কাশ্মীর ইস্যুতে জাতিসংঘ প্রস্তাব অনুযায়ী সমাধানই দক্ষিণ এশিয়ায় শান্তির ভিত্তি গড়ে তুলতে পারে।’ কাশ্মীরকে দ্বিপাক্ষিক উত্তেজনার মূল কারণ উল্লেখ করে জেনারেল মির্জা বলেন, ‘এই বিরোধ নিষ্পত্তি হলে গোটা অঞ্চলে স্থিতিশীলতা ফিরে আসবে।’

তিনি আরও অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে ভারত এমন কিছু পদক্ষেপ নিয়েছে যা সাধারণ জনগণের ওপর সরাসরি প্রভাব ফেলছে। বিশেষ করে, ভারত কর্তৃক সিন্ধু পানি চুক্তি বাতিলের হুমকিকে ‘পাকিস্তানের অস্তিত্বের প্রতি হুমকি’ বলে অভিহিত করেন তিনি।

‘এ ধরনের পদক্ষেপ যুদ্ধ ঘোষণার সামিল,’ বলেন তিনি।

মন্তব্য (০)





image

ইরানের হামলার ভয়ে ঘাঁটি থেকে তড়িঘড়ি করে বিমান সরাল যুক্তর...

১

নিউজ ডেস্কঃ ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের...

image

নেতানিয়াহু অধ্যায়ের সমাপ্তি, শপথ নিলেন ইসরায়েলের নতুন পার...

২

নিউজ ডেস্কঃ জেরুজালেমে বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘ রা...

image

বিক্ষোভের মামলায় সাক্ষী মমতা, কালীঘাটের বাড়িতে পুলিশের নোটিশ

৩

নিউজ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল...

image

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা জানাল ভারত

৪

নিউজ ডেস্ক : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্প...

image

পরিচ্ছন্নতাকর্মী থেকে ব্যাংকের এজিএম, এ যেন সিনেমার গল্প

৫

নিউজ ডেস্ক :  মাত্র ২০ বছর বয়সে স্বামীকে হারিয়ে এক বছরে...

  • company_logo