ছবিঃ সিএনআই
বিনোদন ডেস্কঃ আসছে ২৯ জুন ‘বৈশাখী মেগা কনসার্ট - ১৪৩২’ আয়োজিত হবে বেলজিয়ামের লিয়েজ শহরে। বেলগো বাংলা কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে শহরের বিখ্যাত সাংস্কৃতিক মিলনায়তন থিয়েটার জর্জেস ট্রুফস জিতে কনসার্টটি অনুষ্ঠিত হবে।
এ কনসার্টে বাংলাদেশ থেকে সংগীতশিল্পীদের মধ্যে থাকবেন সানিয়া সুলতানা লিজা, আয়েশা মৌসুমী ও সাগর বাউল। অনুষ্ঠানে আরও অংশ নেবেন চিত্রনায়িকা তানহা তাসনিয়া ও অভিনেত্রী স্বর্ণলতা। এটি উপস্থাপনা করবেন হাল সময়ের জনপ্রিয় উপস্থাপিকা মৌসুমী মৌ। মিউজিয়ানদের মধ্যে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন সজল কুমার সাহা , রাজীব আহমেদ ও সেলিমউজ্জামান। উৎসবে আরও থাকছে বেলজিয়ামে বসবাসরত বাংলাদেশি শিল্পীদের পরিবেশনায় নৃত্য, গান, কবিতা ও নাট্যাংশ। অনুষ্ঠানটিতে প্রবেশ একেবারেই উন্মুক্ত এবং সম্পূর্ণ বিনামূল্যে।
বেলগো বাংলার সংগঠনের সভাপতি সাইদুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক তপন রায় বলেন, এই উৎসব কেবল সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, এটি একটি চলমান সাংস্কৃতিক আন্দোলনের অংশ। প্যারিস, লিয়েজ, জুরিখ ও বার্সেলোনার মতো ইউরোপীয় শহরগুলোতে বাংলার সুর ছড়িয়ে দিতে আমরা আয়োজন করছি এই চতুর্থ ইউরোপীয় সফরের।
বেলগো বাংলার সাংগঠনিক সম্পাদক চয়ন রায় বলেন, এই উৎসব কেবল প্রবাসী বাংলাদেশিদের জন্য নয়, বরং ইউরোপে বসবাসরত যেকোনো সংস্কৃতিপ্রেমী দর্শক-শ্রোতার জন্য এক অপূর্ব অভিজ্ঞতা হয়ে উঠবে বলে আমরা প্রত্যাশা করছি।
বিনোদন ডেস্ক : বিনোদন জগতে একসময়ে ছোটপর্দার জনপ্রিয় জুটি ছিলেন অভিনেতা ফ...
বিনোদন ডেস্কঃ রাজধানীর International Convention City Bashund...
বিনোদন ডেস্ক : বলিউডের প্রভাবশালী অভিনেতাদের মধ্যে একজন হলেন...
বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান ...
বিনোদন ডেস্ক : বলিউডের প্রভাবশালী অভিনেতাদের মধ্যে একজন হলেন ইমরান হাশমি...

মন্তব্য (০)