• অপরাধ ও দুর্নীতি

বগুড়ায় শিবিরনেতা রুহানী হত্যা মামলার অন্যতম আসামী গ্রেপ্তার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ  বগুড়া সরকারি আজিজুল হক কলেজ শিক্ষার্থী ও ছাত্রশিবির নেতা আবু রুহানী হত্যা মামলার অন্যতম আসামি পলাশ ইসলাম (৩২) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে শহরের নবাববাড়ি রোড এলাকায় অভিযান করে আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামি পলাশ ইসলাম শহরের বৃন্দাবনপাড়া উত্তরপাড়া এলাকার মৃত নুর আলম টুকুর ছেলে এবং রুহানি হত্যা মামলার এজাহার নামীয় ৩নং আসামি। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিমুল হত্যা মামলার আসামিও তিনি।

 এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির। ওসি হাসান বাসির আরো জানান, গত ২০১৩ সালের ৩১ জানুয়ারি দুপুরে বগুড়া শহরের ফুলবাড়ি এলাকায় সরকারি আজিজুল হক কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র আবু রুহানী খুন হন। এ ব্যাপারে সদর থানায় হত্যা মামলা হয়। পরে মামলাটি ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বৃন্দাবনপাড়া এলাকার শিমুল হত্যা মামলার আসামি তিনি।

ওসি জানান, আসামি পলাশ ইসলাম দীর্ঘদিন ধরেই পলাতক ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারেন পলাশ ইসলাম অবস্থান। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। আগামীকাল আসামিকে আদালতে পাঠানো হবে।

মন্তব্য (০)





image

পারফিউম ব্যবসার আড়ালে হাজার কোটি টাকার হুন্ডি, মাহতাবুর ...

নিজস্ব প্রতিবেদকঃ দেশে পারফিউম ব্যবসার আড়ালে সবচেয়ে বড় হুন্ডি তৎপরতার প্...

image

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মা...

image

সিঙ্গাপুর-দুবাইয়ে স্মার্ট টেকনোলজির কোটি কোটি টাকার অবৈধ...

নিউজ ডেস্কঃ স্মার্ট টেকনোলজিস এর ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ...

image

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশে...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...

image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

  • company_logo