• লিড নিউজ
  • আন্তর্জাতিক

প্রতিরক্ষা ব্যয় বাড়াচ্ছে পাকিস্তান

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের সঙ্গে সামরিক উত্তেজনার মধ্যে আসন্ন বাজেটে প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়াতে—ঘোষণা দিয়েছেন পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল। একইসঙ্গে তিনি আশ্বস্ত করে বলেছেন, সাধারণ জনগণের জন্য স্বস্তির ব্যবস্থাও রাখা হবে নতুন বাজেটে।

রোববার ইসলামাবাদে ইঞ্জিনিয়ারদের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে আহসান ইকবাল জানান, প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি করা হবে বর্তমান নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে। তবে তিনি স্পষ্ট করে বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এ বিষয়ে কোনো চাপ দেয়নি।

জিও টিভির প্রতিবেদনে বলা হয়েছে, ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স পাকিস্তানের (আইইপি) মহাসচিব ইঞ্জিনিয়ার আমীর জমিরের নেতৃত্বে এই প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়।  বৈঠকে পানি-সম্পর্কিত প্রকল্পের অগ্রাধিকার দেওয়া, ভারতের পানি আগ্রাসনের জবাব, ও ডায়ামার-ভাশা বাঁধসহ জলসম্পদ প্রকল্পসমূহের দ্রুত বাস্তবায়নের কথা বলেন পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী।

তিনি জানান, বাজেট ঘোষণায় বিলম্বের কারণ প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বিদেশ সফর ও ঈদের ছুটি, আইএমএফের কোনো চাপ এখানে কাজ করেনি।

তরুণ প্রকৌশলীদের জন্য বেতনভুক্ত ইন্টার্নশিপ কর্মসূচি চালুর কথাও জানান আহসান ইকবাল।  প্রকৌশলীদের দাবি নতুন বাজেটে অন্তর্ভুক্ত করার আশ্বাসও দেন তিনি।

রাজনৈতিক প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে আহসান ইকবাল বলেন, ভারতের বিরুদ্ধে সাম্প্রতিক সামরিক সাফল্যের মাধ্যমে পাকিস্তান ঐক্যবদ্ধ হয়েছে। তবে তিনি ইমরান খানের নেতিবাচক প্রতিক্রিয়ার সমালোচনা করেন এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরের নেতৃত্বের প্রশংসা করেন।

তিনি বলেন, সরকার এমন কোনো পদক্ষেপ নেবে না যা জাতীয় ঐক্য ও সংহতির জন্য ক্ষতিকর হতে পারে।

মন্তব্য (০)





image

ইরানের হামলার ভয়ে ঘাঁটি থেকে তড়িঘড়ি করে বিমান সরাল যুক্তর...

১

নিউজ ডেস্কঃ ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের...

image

নেতানিয়াহু অধ্যায়ের সমাপ্তি, শপথ নিলেন ইসরায়েলের নতুন পার...

২

নিউজ ডেস্কঃ জেরুজালেমে বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘ রা...

image

বিক্ষোভের মামলায় সাক্ষী মমতা, কালীঘাটের বাড়িতে পুলিশের নোটিশ

৩

নিউজ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল...

image

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা জানাল ভারত

৪

নিউজ ডেস্ক : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্প...

image

পরিচ্ছন্নতাকর্মী থেকে ব্যাংকের এজিএম, এ যেন সিনেমার গল্প

৫

নিউজ ডেস্ক :  মাত্র ২০ বছর বয়সে স্বামীকে হারিয়ে এক বছরে...

  • company_logo