• লিড নিউজ
  • আন্তর্জাতিক

সিরিয়ার ওপর থেকে দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞা তুলে নেওয়া শুরু করলো যুক্তরাষ্ট্র

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ার ওপর দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রতিশ্রুতি জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই ধারাবাহিকতায় প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রথম পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী শিথিল করা হয়েছে একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর আরোপিত বিধিনিষেধ। 

শনিবার (২৪ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। এর আগে গত ১৩ মে সিরিয়ার সাবেক নেতা বাশার আল-আসাদের আমলে আরোপিত নিষেধাজ্ঞাগুলো আকস্মিকভাবে তুলে নেওয়ার ঘোষণা দেন ট্রাম্প। সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় শুক্রবার (২৩ মে) মার্কিন ট্রেজারি বিভাগ এবং স্টেট ডিপার্টমেন্ট একযোগে বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেছে।

ট্রেজারি বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে,  ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ কৌশলের সঙ্গে সামঞ্জস্য রেখে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে সিরিয়ায় বেসরকারি খাতে বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হবে।

ঘোষণা অনুযায়ী, স্টেট ডিপার্টমেন্ট ২০১৯ সালের ‘সিজার সিরিয়া সিভিলিয়ান প্রটেকশন অ্যাক্ট’-এর আওতায় জারি করেছে একটি গুরুত্বপূর্ণ ছাড়পত্র। এর ফলে আঞ্চলিক অংশীদাররা সিরিয়ার সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারবে।

ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটি বাস্তবায়নের অংশ হিসেবে এবং সিরিয়ায় নতুন বিনিয়োগ উৎসাহিত করার উদ্দেশ্যে এই অনুমোদনগুলো দেয়া হয়েছে।

মন্তব্য (০)





image

দেশে ফিরে নিজ দলেই তোপের মুখে নেপালের সাবেক প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : নেপালি কংগ্রেসের নেতৃত্ব নিয়ে চলমান বিরোধ নতুন ...

image

ইরান ঘিরে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম

নিউজ ডেস্ক : ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ায় শুক্...

image

লেবানন ও গাজা থেকে সেনা সরাবে না ইসরাইল

নিউজ ডেস্ক : দক্ষিণ লেবানন ও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাই...

image

লেবাননে সেনা রেখে দেবে ইসরাইল, মানছে না যুক্তরাষ্ট্রের আপ...

নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...

image

পরাজয় লুকাতে ইরানে বড় হামলা চালাবেন ট্রাম্প?

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...

  • company_logo