• অপরাধ ও দুর্নীতি

কালীগঞ্জে পুলিশের অভিযান: চোলাই মদসহ মা-মেয়ে গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে নাগরী ইউনিয়নের তিরিয়া গ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযানে পাঁচ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ মা শান্তি গমেজে (৬৫) ও মেয়ে শিমুল কোরাইয়াকে (৪৫) গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।

রোববার (১৮ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন। এর আগে শনিবার (১৭ মে) সন্ধ্যায় ওসির নেতৃত্বে পরিচালিত অভিযানে তিরিয়া গ্রামের শান্তি ও তার মেয়ে  শিমুলকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা ওই গ্রামের মৃত বার্নাট কোরাইয়ার স্ত্রী ও মেয়ে।

থানা সূত্রে জানা গেছে, অভিযানে তাদের বাড়ির রান্নাঘরের বাঁশের সিলিংয়ের ওপর থেকে চোলাই মদ এবং মদ তৈরির কাজে ব্যবহৃত একটি সিলভারের পাতিল উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৪(ক)/৩৭ ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে (মামলা নম্বর-১৪, তারিখ-১৭/০৫/২০২৫)। 

মন্তব্য (০)





image

পারফিউম ব্যবসার আড়ালে হাজার কোটি টাকার হুন্ডি, মাহতাবুর ...

নিজস্ব প্রতিবেদকঃ দেশে পারফিউম ব্যবসার আড়ালে সবচেয়ে বড় হুন্ডি তৎপরতার প্...

image

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মা...

image

সিঙ্গাপুর-দুবাইয়ে স্মার্ট টেকনোলজির কোটি কোটি টাকার অবৈধ...

নিউজ ডেস্কঃ স্মার্ট টেকনোলজিস এর ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ...

image

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশে...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...

image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

  • company_logo