• বিনোদন

সারা জীবন সীমান্তের ওপারের মানুষের কাছ থেকে ভালোবাসা পেয়েছি: হিনা খান

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ ক্যানসারের সঙ্গে লড়াই করা বলিউড অভিনেত্রী হিনা খান নিজেকে আনফলো করতে বলেছেন। সম্প্রতি সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে অভিনেত্রী একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন—আমি সারাজীবন সীমান্তের ওপারের মানুষের থেকে ভালোবাসা পেয়েছি। অপারেশন সিঁদুরের আগে এবং পরে ভারতকে সমর্থন করেছি। 

অভিনেত্রী বলেন, অনেকেই আমাকে কটাক্ষ করেছেন, শাপশাপান্ত করেছেন, আবার কেউ কেউ আমাকে আনফলোও করে দিয়েছেন। অনেকে আবার আনফলো করার হুমকিও দিয়েছেন। কটাক্ষের সঙ্গে আমার শারীরিক অবস্থা, পরিবার এবং আমার বিশ্বাসও জড়িয়ে। তিনি বলেন, আমি আপনাদের কাছ থেকে সমর্থন আশা করি না। আপনারা নিজেকেই সমর্থন করুন। আমি শুধু মানবিক আচরণ আশা করেছিলাম। যতটা আমি করেছি।

হিনা খান বলেন, আমি আপনাদের মতো কাউকে ঘৃণা করি না। আমি ভারতীয় ছাড়া আর কিছুই নই। আমি সবসময়ই প্রথমে একজন ভারতীয়। আপনারা এগিয়ে চলুন। প্রয়োজনে আনফলো করুন। আমি পাত্তা দিই না। তিনি বলেন, আমি আপনাদের কাউকে কটাক্ষ করব না। অভিশাপও দেব না, ঘৃণাও করব না। আমি শুধু দেশকে সমর্থন করব।

মন্তব্য (০)





image

কঠিন সময়ের মধ্যেই মা হওয়ার সিদ্ধান্ত সামান্থার

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী...

image

‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালোবাসি’

নিউজ ডেস্ক : বলিউডের সুপারস্টার শাহরুখ খান। সারা বিশ্ব তার অ...

image

চীনের ফ্যাশন ম্যাগাজিনে বাংলাদেশকে মেলে ধরবেন শেখ ফরিদ পলক

বিনোদন প্রতিবেদকঃ ২০১৮ সালে ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে শোব...

image

নিজের বৃহৎ পরিকল্পনার কথা জানালেন প্রিয়াংকা

বিনোদন ডেস্ক : বলিউড থেকে হলিউডে নিজের স্থায়ী জায়গা তৈরি করে...

image

যে ভুলের কারণে দীর্ঘ ৪০ দিন শয্যাশায়ী ছিলেন রাকুল প্রিত

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী...

  • company_logo