• অপরাধ ও দুর্নীতি

চাটমোহরে শ্রমিকলীগের সভাপতিসহ ৫ নেতা গ্রেপ্তার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৫ আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ নেতাকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার বিলচলন ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নটাবাড়ীয়া গ্রামের মো. হোসেন আলী খলিফা (৫৪), একই ইউনিয়নের কুমারগাড়া গ্রামের চাটমোহর উপজেলা শ্রমিকলীগের সভাপতি মো. আলতাব হোসেন (৫০), হান্ডিয়াল ইউনিয়ন যুবলীগের সভাপতি আমিনুর রহমান (৪৮), একই ইউনিয়নের ৪ নং ওয়ার্ড যুবলীগের সদস্য পানাকুড়া গ্রামের মো. নাসির উদ্দিন (৪৭) এবং নিমাইচড়া ইউনিয়নের স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি সমাজ বলজপুর গ্রামের ইউপি সদস্য মো. সুজন আলী (৪৩)।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুরুল আলম জানান, শনিবার (১০ মে) রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে এসকল আসামীদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা চাটমোহর থানার বিস্ফোরক দ্রব্য মামলার আসামী। রবিবার তাদের পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ও শুক্রবার চাটমোহর উপজেলার আওয়ামীলীগ, যুবলীগ, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং স্বেচ্ছসেবকলীগের ১৩ আসামীকে গ্রেপ্তার করে চাটমোহর থানা পুলিশ।

মন্তব্য (০)





image

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে...

image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

  • company_logo