• সমগ্র বাংলা

বাবার সাথে স্কুলে যাওয়ান হলোনা আনিছার সড়কেই ঘাতক ট্রাক কেড়ে নিল তার প্রাণ

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

দিনাজপুর প্রতিনিধিঃ বাবার সাথে মোটর সাইকেলে চড়ে স্কুলে যাবার সময় ঘাতক ট্রাক কেড়ে নিয়েছো তৃতীয় শ্রেণির ছাত্রী আনিছার প্রাণ। আজ সোমবার সকালে ওই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে শহরতলীর গাবুড়া টমেটো বাজারে। 

আনিছা (৯) কালিগঞ্জ গ্রামের আবু হাসনাতের মেয়ে।

জানা গেছে,  বাবার সাথে মোটর সাইকেলে চড়ে চিরিরবন্দরের আমেনা বাকী স্কুল এন্ড কলেজে যাচ্ছিল আনিছা। সে ওই স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী। সকাল সাড়ে ১০টার দিকে রাজারামপুরের গাবুড়া টমেটো বাজারে একটি ট্রাকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুত্বর আহত হয় আনিছা। দ্রুত তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু বাঁচানো যায়নি তাকে। দুর্ঘটনায় তার বাবা আবু হাসনাতও আহত হয়েছেন। তিনি চিরিরবন্দরের মহলিা কলেজের শিক্ষক বলে জানিয়েছে স্হানীয়রা।

কোতোয়ালী থানার উপ পরিদর্শন সেলিমুর রহমান জানান, দুর্ঘটনায় তৃতীয় শ্রেণির ছাত্রী নিহত হয়েছে। ঘাতক ট্রাকসহ চালককে আটক করেছে স্হানীয়রা।

মন্তব্য (০)





image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

১

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

২

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

image

জামালপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ: ৩০ ঘণ্টা ধরে শূ...

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

image

চাঁপাইনবাবগঞ্জে আদালতে ঘুষ ও হয়রানীর অভিযোগ পেশকারের বিরু...

৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের বিচারিক আদালতে ঘু...

image

মা‌নিকগ‌ঞ্জের পর্যটন বিকাশে নতুন পরিকল্পনা, সাটু‌রিয়ায় স্...

৫

মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ জেলার পর্যটনশিল্পের বিকাশ, পর...

  • company_logo