• অপরাধ ও দুর্নীতি

ফরিদপুরের সদরপুরে সরকারি জায়গা দখলমুক্ত

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুর উপজেলায় জনজীবনে স্বস্তি ফেরাতে ও চলাচলের দুর্ভোগ কমাতে সরকারি জমিতে অবৈধ স্থাপনা ও ফুটপাতে ভাসমান হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

রবিবার ( ২০ এপ্রিল ) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, উচ্ছেদ অভিযানে উপজেলা সদরের বিভিন্ন রাস্তার পাশে ফুটপাত এবং সরকারি জায়গায় অবৈধ দোকান ও অবৈধ পার্কিং উচ্ছেদ করা হয়। এছাড়া রাস্তার পাশের বিভিন্ন দোকানের সামনের বর্ধিত অংশ ভেঙ্গে ফেলার নির্দেশ হয়।

উচ্ছেদ অভিযানে পরিচালনাকালে উপজেলা  প্রশাসনের বিভিন্ন স্তরে কর্মকর্তা-কর্মচারী, সদরপুর থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার গণমাধ্যমকর্মী এবং স্থানীয় উৎসুক জনতা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা জানান, জনজীবনে স্বস্তি ফেরাতে অবৈধ স্থাপনা ও ফুটপাত দখলমুক্ত করতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি, এ অভিযান অব্যাহত রাখা হবে।

 

মন্তব্য (০)





image

পারফিউম ব্যবসার আড়ালে হাজার কোটি টাকার হুন্ডি, মাহতাবুর ...

নিজস্ব প্রতিবেদকঃ দেশে পারফিউম ব্যবসার আড়ালে সবচেয়ে বড় হুন্ডি তৎপরতার প্...

image

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মা...

image

সিঙ্গাপুর-দুবাইয়ে স্মার্ট টেকনোলজির কোটি কোটি টাকার অবৈধ...

নিউজ ডেস্কঃ স্মার্ট টেকনোলজিস এর ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ...

image

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশে...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...

image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

  • company_logo