• অপরাধ ও দুর্নীতি

রাণীনগরে মাদকসেবীদের কারাদণ্ড

  • অপরাধ ও দুর্নীতি

প্রতীকী ছবি

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগরে চারজন মাদকসেবীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। শনিবার রাত ১১টার দিকে উপজেলার কাশিমপুর ডাঙ্গাপাড়া গ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে এই কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারি কমিশনার (ভ’মি) শেখ নওশাদ হাসান।

দণ্ডপ্রাপ্তরা হলো, উপজেলার কাশিমপুর গ্রামের মৃত শাহাদত আলীর ছেলে হেলাল (৫০), মৃত আবুল হোসেনের ছেলে আসাদুল (৪০), আব্দুর রহমানের ছেলে আব্দুর রাজ্জাক (৩৮) ও ইয়াকুবের ছেলে হোসেন (৩২)।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক এসিল্যান্ড শেখ নওশাদ হাসান জানান, উপজেলার কাশিমপুর ডাঙ্গাপাড়া গ্রামে একটি বাড়িতে কয়েকজন মাদকসেবী মাদক সেবন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১১টার দিকে থানা পুলিশকে সঙ্গে নিয়ে সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই বাড়িতে চারজন মাদকসেবাীকে মাদক সেবনের সময় আটক করা হয়। মাদক সেবনের অপরাধে তাদের চারজনকে ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, উপজেলায় মাদকের দৌরাত্ম বন্ধ করতে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্দ্যোগে সাঁড়াশি অভিযান চলমান রয়েছে। মাদকের সঙ্গে যারা জড়িত তাদের কোন ছাড় নেই। যেখান থেকেই নির্ভরযোগ্য তথ্য পাওয়া যাবে সেখানেই দিন হোক কিংবা মধ্যরাত হোক অভিযান পরিচালনা করা হবে। দন্ডপ্রাপ্ত মাদকসেবীদের রাতেই জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য (০)





image

পারফিউম ব্যবসার আড়ালে হাজার কোটি টাকার হুন্ডি, মাহতাবুর ...

নিজস্ব প্রতিবেদকঃ দেশে পারফিউম ব্যবসার আড়ালে সবচেয়ে বড় হুন্ডি তৎপরতার প্...

image

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মা...

image

সিঙ্গাপুর-দুবাইয়ে স্মার্ট টেকনোলজির কোটি কোটি টাকার অবৈধ...

নিউজ ডেস্কঃ স্মার্ট টেকনোলজিস এর ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ...

image

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশে...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...

image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

  • company_logo