• অপরাধ ও দুর্নীতি

রংপুরে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

 রংপুর ব্যুরোঃ রংপুরের কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়ন পরিষদের (ইউপি)চেয়ারম্যান আব্দুল মজিদকে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ বলছেন সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টার অভিযোগে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার(১৭এপ্রিল)দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন রংপুরের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ।ওসি বলেন চেয়ারম্যান এলাকায় বিশৃঙ্খলার সৃষ্টির চেষ্টায় নেতাকর্মীদের নিয়ে গোপনে মিটিং করেন।

এর আগে বুধবার (১৬ এপ্রিল)বিকেলে উপজেলার মীরবাগ বিষ্ণপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আব্দুল মজিদ উপজেলার কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং জেলা স্বেচ্চাসেবক লীগের সাবেক সহ-সভাপতি।তিনি ওই ইউনিয়নের মহেশা গ্রামের মৃত কপিল উদ্দিনের ছেলে।

কাউনিয়া থানার ওসি আব্দুল লতিফ শাহ বলেন,কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ এলাকায় বিশৃঙ্খলার সৃষ্টির চেষ্টায় নেতাকর্মীদের নিয়ে গোপনে মিটিং করেন। সেই মিটিং থেকে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টার অভিযোগে বিশেষ অভিযান চালিয়ে তাকে ১৫১ ধারায় গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য,গত বছরের ২৯ ডিসেম্বর রংপুর নগরীর তাজহাট এলাকায় জুলাই-আগস্টে ছাত্র-জনতার ওপর হামলা এবং ওমর ফারুক আহতের ঘটনায় করা মামলায় আব্দুল মজিদকে গ্রেফতার করা হয়েছিল।সেই মামলায় জামিনে ছিলেন তিনি।তবে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

পারফিউম ব্যবসার আড়ালে হাজার কোটি টাকার হুন্ডি, মাহতাবুর ...

নিজস্ব প্রতিবেদকঃ দেশে পারফিউম ব্যবসার আড়ালে সবচেয়ে বড় হুন্ডি তৎপরতার প্...

image

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মা...

image

সিঙ্গাপুর-দুবাইয়ে স্মার্ট টেকনোলজির কোটি কোটি টাকার অবৈধ...

নিউজ ডেস্কঃ স্মার্ট টেকনোলজিস এর ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ...

image

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশে...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...

image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

  • company_logo