• অপরাধ ও দুর্নীতি

ফরিদপুরে অবৈধ গ্যাস সিলিন্ডার কারখানায় অভিযানে ১ জন গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দায় যৌথ বাহিনীর অভিযানে অবৈধভাবে মজুদকৃত ৯ শত ১৮ বোতল বিভিন্ন কোম্পানির গ্যাস সিলিন্ডার সহ কারখানার ম্যানেজারকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১২ এপ্রিল) বিকেলে উপজেলার তালমা ইউনিয়নের সদরবেড়া এলাকার এম এম জুট মিলের ভিতরে অবৈধভাবে মজুদকৃত এসব গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়। এ সময় কারখানাটির ভেতরে থাকা দুটি ট্রাক,একটি ট্যাংক লড়ি জব্দ করা হয়।কারখানার ম্যানেজার হেলাল উদ্দিন জাকারিয়াকে গ্রেফতার করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও পুলিশ সুত্রে জানাগেছে, এম এম জুটমিলের ভিতরে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিভিন্ন কোম্পানির মোড়ক নকল করে গ্যাস সিলিন্ডার বাজারজাত করার অভিযোগ রয়েছে। এই অভিযোগের ভিত্তিতেই যৌথ বাহিনী অভিযান চালায়।এম এম জুটমিল এবং দুবাই বাংলা এলপি গ্যাস লিমিটেড ইউনিট-২ কারখানার মালিক দুই ভাই মোস্তাক আহমেদ ও পারভেজ আহমেদ। 

এ ব্যাপারে ফরিদপুরের নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাফী বিন কবির জানান, জুটমিলের অভ্যন্তরে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিভিন্ন কোম্পানির মোড়ক নকল করে গ্যাস সিলিন্ডার বাজারজাত করার অভিযোগে এ অভিযান চালানো হয়।

অভিযানে সেনাবাহিনীর ফরিদপুরের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন তানভীর হাসান, সহকারী বিস্ফোরক পরিদর্শক ইশরাক উদ্দিন সহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

পারফিউম ব্যবসার আড়ালে হাজার কোটি টাকার হুন্ডি, মাহতাবুর ...

নিজস্ব প্রতিবেদকঃ দেশে পারফিউম ব্যবসার আড়ালে সবচেয়ে বড় হুন্ডি তৎপরতার প্...

image

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মা...

image

সিঙ্গাপুর-দুবাইয়ে স্মার্ট টেকনোলজির কোটি কোটি টাকার অবৈধ...

নিউজ ডেস্কঃ স্মার্ট টেকনোলজিস এর ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ...

image

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশে...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...

image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

  • company_logo