ছবিঃ সিএনআই
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ বায়েজিদ হোসেন (১৪) নামের এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৫ এপ্রিল) রাত আড়াইটার দিকে রূপগঞ্জ থানা পুলিশের একটি দল চেকপোস্ট বসিয়ে কর্ণগোপ এলাকা থেকে একটি রিভলবার ও ম্যাগাজিনসহ সেই কিশোরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত বায়েজিদ কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার মানিকপুর এলাকার দেলোয়ার হোসেনের ছেলে সে বর্তমানে রূপগঞ্জের কর্ণগোপ এলাকার শফিকুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী জানান,কর্ণগোপ এলাকার তানভীরের পুকুরের দক্ষিণ পাশে গাজীর পাইপ ফ্যাক্টরি থেকে গন্ধর্বপুরগামী পাকা রাস্তার ওপর চেকপোস্ট বসিয়ে বায়েজিদ নামে এক কিশোরকে তল্লাশি করে কোমরে গোজা অবস্থায় একটি রিভলবার ও পকেট থেকে একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়।পরে রোববার দুপুরে বায়েজিদকে অস্ত্র আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।
বগুড়া প্রতিনিধি : বগুড়ার ধুনটে একটি মার্কেট থেকে ৯৪টি অ...
বগুড়া প্রতিনিধি : বগুড়া মহানগরের ঝোপগাড়ী এলাকায় শ্বশুরব...
নিউজ ডেস্কঃ 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ...
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

মন্তব্য (০)