• অর্থনীতি

ঈদের ছুটি শেষে কর্মচঞ্চল বুড়িমারী স্থলবন্দর

  • অর্থনীতি

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলার বুড়িমারী স্থলবন্দর ও শুল্ক স্টেশন সাপ্তাহিক ছুটিসহ আট দিন বন্ধ শেষে আজ রোববার বন্দরের কার্যক্রম শুরু হয়েছে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বুড়িমারী স্থলবন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন এ ছুটি ঘোষণা করে।

তবে বন্দর দিয়ে দুইদেশের পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক ছিল।

পবিত্র ঈদুল ফিতের উপলক্ষে ২৯ মার্চ শনিবার থেকে ৫ এপ্রিল শনিবার পর্যন্ত বুড়িমারী স্থলবন্দর ও ভারতীয় চ্যাংরাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানিকারকদের যৌথ সিদ্ধান্তে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। উভয় দেশের কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ ও ব্যবসায়ী সংগঠনগুলোর মাঝে ছুটির পত্র বিনিময় করা হয়েছে।

আজ রোববার সকাল থেকে(৬ এপ্রিল ) থেকে যথারীতি বন্দরের কার্যক্রম শুরু হয়।বুড়িমারী স্থলবন্দরের সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন বলেন, দুই দেশের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা সাপেক্ষে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বুড়িমারী স্থল বন্দরের কার্যক্রম সাপ্তাহিক ছুটিসহ আট দিন বন্ধ ছিল।বুড়িমারী স্থলবন্দর পুলিশ অভিবাসন চৌকির (ইমিগ্রেশন) ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক ছিল।

মন্তব্য (০)





image

বাজারে উত্তাপ ছড়াচ্ছে সবজি, মাছের দামে চড়াভাব

নিউজ ডেস্কঃ অস্বস্তি কাটছে না সবজির বাজারে। প্রতি সপ্তা...

image

‎আলু-পেঁয়াজ রপ্তানির সম্ভাবনা যাচাইয়ে শ্রীলঙ্কায় যাবে বাং...

নিউজ ডেস্কঃ শ্রীলঙ্কার বাজারে বাংলাদেশি আলু ও পেঁয়াজ রপ...

image

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

নিউজ ডেস্ক : দুর্বল মার্কিন ডলারের মধ্যে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম...

image

‎হংকংয়ের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্...

নিউজ ডেস্কঃ হংকংয়ের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে তৈর...

image

সেপ্টেম্বরের আট দিনে রেমিট্যান্স এলো ১১ হাজার কোটি টাকা

নিউজ ডেস্ক : চলতি বছরের সেপ্টেম্বর মাসের ৮ দিনে দেশে প্রবাসী...

  • company_logo