ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি: “সচেতন অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার ও সংগঠিত জনগণই গণতন্ত্রের রক্ষাকবচ” — এই প্রতিপাদ্যকে ধারণ করে আজ শনিবার বিকেলে (৫ এপ্রিল) এলজিইডি হলরুমে ‘সু-শাসনের জন্য নাগরিক (সুজন)’ এর দ্বিবার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুজন-এর জেলা সভাপতি গেরিলা লিডার এস. এম. শফিকুল ইসলাম কানু। মুখ্য আলোচক ছিলেন সুজন জাতীয় কমিটির সমন্বয়ক দিলীপ কুমার সরকার। বক্তব্য রাখেন রংপুর বিভাগের সমন্বয়ক রাজেস দে।
আলোচনা শেষে অধ্যক্ষ আমিরুল হায়াত আহমেদ মুকুলকে সভাপতি এবং সাংবাদিক আনিছুর রহমান লাডলাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৩১ সদস্যবিশিষ্ট সুজন লালমনিরহাট জেলা কমিটি গঠন করা হয়। একই সভায় গেরিলা লিডার এস. এম. শফিকুল ইসলাম কানুকে প্রধান উপদেষ্টা মনোনীত করা হয়।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : শীতকা...
নিজস্ব প্রতিবেদক : ত্বক ও চুলের বিজ্ঞানভিত্তিক এবং পার্সোনালাইজড পরিচর্যায় ন...
নিজস্ব প্রতিবেদকঃ দেশের লিফট ও এলিভেটর ইন্ডাস্ট্রির শীর্ষ উদ...
পাবনা প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়া উপজেলার বিভিন্ন এলাকায় সরি...
পাবনা প্রতিনিধি : সমতল ভূমিতে কমলা চাষ সাধারণত অপ্রচলিত হলেও পাবনার চাটম...

মন্তব্য (০)