• অপরাধ ও দুর্নীতি

সাতকানিয়া কৃষক লীগ নেতা গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

প্রতীকী ছবি

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় ছাত্র আন্দোলনে হামলার পর নিজের গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে নিজেকে লুকিয়ে রাখেন উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি মাহফুজুর রহমান। 

গোপন তথ্যের ভিত্তিতে বুধবার (২৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে সাতকানিয়ার কেঁওচিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড এলাকায় নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে ছাত্র আন্দোলনে হামলা মামলার এ পলাতক আসামিকে গ্রেফতার করা হয়। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের আগের দিন উপজেলার কেরানীহাটে ছাত্র জনতার মিছিলে নির্বিচারে গুলি ছোড়েন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সেদিনের গুলিবর্ষণের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। এরপর এ ঘটনায় মামলা দায়ের করা হলে আসামি করা হয় কৃষক লীগ নেতা মাহফুজুর রহমানকেও। মামলার পর দীর্ঘদিন পলাতক ছিলেন তিনি।

গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

সাতকানিয়া থানার ওসি মো. জাহেদুল ইসলাম বলেন, গ্রেফতার কৃষক লীগ নেতা মাহফুজুর রহমানকে আগামীকাল আদালতে সোপর্দ করা হবে।

মন্তব্য (২)





image
image
image

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে...

image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

  • company_logo