প্রতীকী ছবি
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালীতে শুক্রবার ( ১৪ মার্চ) প্রথম শ্রেণীর ৭ বছরের শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে ১৯ বছর বয়সী যুবক আল মামুন সোহাগকে আটক করেছে স্থানীয় জনতা।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি খেলাধুলার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে অভিযুক্ত তাকে বাড়ির পাশের ঘাসের জমিতে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটি চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে অভিযুক্তকে আটক করে মধুখালী থানায় সোপর্দ করে।
ভিকটিমের বাবা মোঃ কামরুল শেখ বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
এ ব্যাপারে শনিবার দুপুরে মধুখালী থানার ওসি এসএম নুরুজ্জামান জানান, অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
বগুড়া প্রতিনিধি : বগুড়ার ধুনটে একটি মার্কেট থেকে ৯৪টি অ...
বগুড়া প্রতিনিধি : বগুড়া মহানগরের ঝোপগাড়ী এলাকায় শ্বশুরব...
নিউজ ডেস্কঃ 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ...
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

মন্তব্য (০)