• অপরাধ ও দুর্নীতি

সোনারগাঁয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে হাবিবুর রহমান হাবু (৪২) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১১। আসামি হাবিবুর রহমান হাবু (৪২) উপজেলার জামপুর ইউনিয়নের রাউতগাঁও গ্রামের আতশ আলীর ছেলে।  

মঙ্গলবার (১১ মার্চ) সকালে র‌্যাব-১১ এর স্কোয়াড্রন লীডার কোম্পানির কমান্ডার মো. ইশতিয়াক হোসাইন সাক্ষরিত একটি প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২২ ফেব্রুয়ারি প্রতিবন্ধী তরুণী তার পেচাইন গ্রামের নিজ বাড়ি হতে রাউতগাঁও যাওয়ার পথে আসামি হাবিবুর রহমান হাবুর বাড়ির সামনে পৌঁছালে আসামি ঐ তরুণীকে ডেকে তার বসতঘরে নিয়ে ধর্ষণ করে।

পরে যদি ধর্ষণের বিষয়ে কাউকে কিছু বলে তাহলে তাকে প্রাণে মেরে ফেলবে বলেও হুমকি প্রদান করে। ভুক্তভোগী তরুণীর মা সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

এ ঘটনায় মামলা হওয়ার পর র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল গোয়েন্দা সূত্রে খবর পেয়ে ঝিনাইদহের সদর উপজেলার গোয়ালপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে থানা পুলিশের মাধ্যমে আদালতে প্রেরণ করে।

মন্তব্য (০)





image

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে...

image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

  • company_logo