• অপরাধ ও দুর্নীতি

রংপুরে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদন্ড

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

রংপুর ব্যুরোঃ রংপুরের কাউনিয়া উপজেলায় পাওনা টাকা নিয়ে বিরোধ জেরে শহিদুল ইসলাম গত ২০২০ সালের ২০ মার্চ রাত ১১টার দিকে ভরসা কোল্ড স্টোরেজ থেকে খোরশেদ আলমকে ডেকে এনে মীরবাগ ডিগ্রি কলেজের টিনশেড বিল্ডিংয়ের পেছনে শ্বাসরোধে হত্যা করে।এরপর মরদেহ আম গাছের ডালের সঙ্গে ফাঁসিতে ঝুলিয়ে রাখে।

এঘটনায় প্রায ৪বছর পর খোরশেদ আলম হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।সেই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ)দুপুরে রংপুরের সিনিয়র দায়রা জজ ফজলে খোদা মো.নাজির এই রায় প্রদান করেন।যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্তরা হলেন,কাউনিয়া থানার শ্যামপুর এলাকার আব্দুল বাতেনের ছেলে শহিদুল ইসলাম, গদাধর এলাকার আইয়ুব আলীর ছেলে রাসেল মিয়া,মহেশা এলাকার শাহাজামালের ছেলে ইউনুছ আলী ও শ্যাম্পুর এলাকার আব্দুল মান্নানের ছেলে মামুন মিয়া।

এ ঘটনায় নিহতের মা খোদেজা বেগম বাদী হয়ে কাউনিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।মামলা চলাকালে ১৭জন সাক্ষী প্রদান করেন এবং সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় প্রদান করেন আদালত।রায়ে প্রত্যেককে যাবজ্জীবন কারাদন্ড এবং ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন।

এই মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন আফতাব উদ্দিন।আসামিপক্ষে আইনজীবী হিসেবে মামলা পরিচালনা করেন জহিরুল আলম ও আব্দুর রশীদ চৌধুরী।তবে আসামী পক্ষের আইনজীবীরা জানান এ রায়ের বিপক্ষে উচ্চ আদালতে আপিল করবেন।

মন্তব্য (০)





image

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে...

image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

  • company_logo