প্রতীকী ছবি
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের মারধর ও হত্যা চেষ্টার ঘটনায় উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্য মুনায়েম হোসেন সরদার(৫৫), ৮নং ওয়ার্ড ইউপি সদস্য একেএম রায়হানুল ইসলাম বিজু(৫০) ও হাফিজুর রহমান (৩৭)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত বছরের ২ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আওয়ামী লীগের নেতাকর্মীরা ছাত্রদের উপর অতর্কিত হামলা চালায়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। এঘটনায় সাহেব আলী নামে এক শিক্ষার্থী বাদী হয়ে এজাহারনামীয় ৫০ জনসহ অজ্ঞাত ২০০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা দায়ের করেন। ওই মামলায় রানীগঞ্জ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মুনায়েম হোসেন সরদার, ৮নং ওয়ার্ড ইউপি সদস্য আওয়ামীলীগ নেতা একেএম রায়হানুল ইসলাম বিজু ও হাফিজুর রহমান (৩৭)কে গ্রেপ্তার করা হয়।
সোমবার(৩ মার্চ) বিকেলে চিলমারী থানার অফিসার ইনচার্জ(ওসি) মুশাহেদ খান জানান, গ্রেপ্তারকৃত আসামীদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।
বগুড়া প্রতিনিধি : বগুড়ার ধুনটে একটি মার্কেট থেকে ৯৪টি অ...
বগুড়া প্রতিনিধি : বগুড়া মহানগরের ঝোপগাড়ী এলাকায় শ্বশুরব...
নিউজ ডেস্কঃ 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ...
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

মন্তব্য (০)