• অপরাধ ও দুর্নীতি

স্ত্রীকে হত্যাকারী স্বামী দেড় যুগ পরে প্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীতে দ্বিতীয় স্ত্রীকে হত্যা করে গোপনে দাফন করে পালিয়ে গিয়েও রক্ষা পায়নি স্বামী আবুল কাশেম । পালিয়ে দীর্ঘ দেড় যুগ দেশের বিভিন্ন প্রান্তে কাটিয়ে দিলেও আটকা পড়েছে পুলিশের জালে। শনিবার গভীর রাতে র‌্যাবের সহায়তা নিয়ে আবুল কাশেমকে গাজীপুর থেকে আটক নীলফামারী সদর থানা পুলিশ। 

জানা যায়, নীলফামারী সদরের বাড়াইপাড়া এলাকায় মোসাম্মদ বেগম খাতুনকে হত্যা করে গোপনে দাফন করে পালিয়ে যায় তার স্বামী আবুল কাশেম। ঘটনাটি ঘটে ২০০৭সালের ১৮আগস্ট। পরে নিহত বেগম খাতুনের বড় ভাই ইয়াসিন আলী থানায় মামলা করে। আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় আবুল কাশেমকে মৃত্যুদন্ড প্রদান করা হয়। সেই থেকে পলাতক ছিলেন আবুল কাশেম। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আর সাঈদ বলেন, আবুল কাশেম ২০০৭সালে তার দ্বিতীয় স্ত্রীকে হত্যা করে একাই গোপনে দাফন করেন। পরে ঘটনা জানাজানি হলে আবুল কাশেম পালিয়ে যায়। সেই থেকে তাকে খুঁজে পাওয়া যায়নি। আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যু দন্ড প্রদান করা হয়। শনিবার রাতে র‌্যাবের সহায়তায় তাকে ধরে এনে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

পারফিউম ব্যবসার আড়ালে হাজার কোটি টাকার হুন্ডি, মাহতাবুর ...

নিজস্ব প্রতিবেদকঃ দেশে পারফিউম ব্যবসার আড়ালে সবচেয়ে বড় হুন্ডি তৎপরতার প্...

image

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মা...

image

সিঙ্গাপুর-দুবাইয়ে স্মার্ট টেকনোলজির কোটি কোটি টাকার অবৈধ...

নিউজ ডেস্কঃ স্মার্ট টেকনোলজিস এর ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ...

image

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশে...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...

image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

  • company_logo