• অপরাধ ও দুর্নীতি

চুয়াডাঙ্গার দর্শনায় পুলিশের অভিযানে চার ডাকাত আটক

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার  দর্শনায় ডাকাতির কবলে পড়া এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে লুন্ঠিত মালামাল ও নগদ টাকা উদ্ধার সহ চার ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ। 

জানা গেছে, গত ২৩ ফেব্রুয়ারী রবিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে দর্শনা থানাধীন হরিশচন্দ্রপুর গ্রামের মজিবর রহমানের ছেলে সাব্বির সাগর (২৪) ও তার স্ত্রী সাফিয়া খাতুন শশুর বাড়ি হতে

মোটরসাইকেলযোগে বাড়িতে যাবার পথিমধ্যে দর্শনা থানাধীন হরিশচন্দ্রপুর গ্রামস্থ হরিশচন্দ্রপুর অটিস্টিক ও প্রতিবন্ধি বিদ্যালয় সংলগ্ন কালভার্টের উপর পৌছালে ডাকাতির কবলে পড়েন।

 এসময় ৪ জন দুষ্কৃতিকারী ডাকাত সদস্য তাদের গতিরোধ করে হাতে থাকা রামদা দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে দের ভরি  স্বর্ণালঙ্কার জোরপূর্বক ছিনিয়ে নেয়। 

এবং ভুক্তভোগী সাগরের কাছ থাকা নগদ ৪৫ হাজার টাকা   ছিনিয়ে নিয়ে রামদা দিয়ে কোপ মেরে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।

এঘটনায় গত ২৪ ফেব্রুয়ারী  দর্শনা থানায় একটি  মামলা দায়ের হলে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব খন্দকার গোলাম মওলা এর  সার্বিক দিকনির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ জনাব মুহম্মদ শহীদ তিতুমীর এর নেতৃত্বে দর্শনা থানা ও জেলা গোয়েন্দা শাখা, চুয়াডাঙ্গা যৌথঅভিযানে  গত রাত সাড়ে ১২ টায় লুন্ঠনকৃত মালামাল ও  তাদেরকে আটক করতে সমর্থ হয়।

পুলিশ সুত্রে জানা গেছে গ্রেফতারকৃত আসামীরা হলো দর্শনা হরিশ্চন্দ্রপুর গ্রামের মৃত করিম মন্ডলের ছেলে মওলা বকস (৫৪), এবং দামুড়হুদা ওসমানপুর বেদেপোতা গ্রামের মৃত রমজান আলীর ছেলে সালাম (৩৫) দর্শনার সড়াবাড়ীয়ার মৃত মজিবর শাহের ছেলে শাহাবুদ্দিন ওরফে বদ্দি(৪২)  এবং দামুড়হুদা পীরপুরকুল্লা গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে  আসকার আলী (৪৬)।

এসময় তাদের কাছ থেকে ডাকাতি করা স্বর্ণালঙ্কার ও ছিনতাই করা নগদ ২৫ হাজার টাকা এবং দস্যুতার কাজে ব্যবহৃত দুটি রামদা ও মোটরসাইকেলসহ উদ্ধার 

করে পুলিশ। 

 

মন্তব্য (০)





image

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে...

image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

  • company_logo